চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বার্সেলোনার’ বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিয়ামি

মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম শিরোপা জিতে দারুণ মৌসুম শেষ করেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। দুর্দান্ত মৌসুমটি শেষে করেই এবার নতুন করে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ২০২৬ মেজর লিগ সকারের আগে প্রাক মৌসুমে নিজেদের ঝালিয়ে নিতে লাতিন আমেরিকা সফরে যাবে মেসির দল। যার মধ্যে একটি ম্যাচ খেলবে ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিলের বিপক্ষে।

শনিবার মেজর লিগের চ্যাম্পিয়নরা জানায়, প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। হাভিয়ের মাশ্চেরানো শিষ্যরা সফরের শেষ ম্যাচটি খেলবে ইকুয়েডরে। সেখানে মেসি- লুইস সুয়ারেজরা মাঠে নামবে ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে। বার্সেলোনা দে গুয়ায়াকিলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে ৭ ফেব্রুয়ারি গুয়ায়াকিলের মনুমেন্টাল বানকো স্টেডিয়ামে।

সফরের প্রথম ম্যাচটি ২৪ জানুয়ারি পেরুর লিমার আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে মিয়ামি। ২৫টি প্রথম বিভাগ লিগ শিরোপা জয়ী আলিয়াঞ্জা লিমা পেরুর ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল ক্লাব।

দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার ১৮টি ঘরোয়া লিগ শিরোপা এবং দুইবারের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলবে মেসিরা। ম্যাচটি হবে ৩১ জানুয়ারি।

যদিও সফরের স্কোয়াড এখনও ঘোষণা করেনি ইন্টার মিয়ামি। দলটির আরও কিছু প্রাক মৌসুম ম্যাচ খেলার সম্ভবনা থাকলেও এখনও কোন ঘোষণা আসেনি। প্রাক মৌসুম পর্ব শেষ করে ইন্টার মিয়ামি তাদের মেজর লিগ মৌসুম শুরু করবে ২১ ফেব্রুয়ারি, লস অ্যাঞ্জেলেস বিপক্ষে মাঠে নেমে।

Tags: ইকুয়েডরইন্টার মিয়ামিবার্সেলোনামেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
Previous Post

স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রথম ধাপ পেরোলেন তাসনিম জারা

Next Post

শাহবাগে ‘খেলনা পিস্তল’সহ যুবক আটক

Next Post
আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে ‘খেলনা পিস্তল’সহ যুবক আটক

মাহফুজ আলমের ছবি, রাজনীতির আলোচনায় মুখোমুখি আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় ভাইয়ের আসনে লড়বেন ছোট ভাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT