চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঁতারের শেষ দিনে দুই বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 পূর্বাহ্ন 05, আগস্ট 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের সাঁতারু নারীরা স্বর্ণপদক জিতেছেন, বিশ্ব রেকর্ডের জন্য উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বিশ্ব রেকর্ড দিয়ে শেষ হলো প্যারিস অলিম্পিকের সাঁতারের ইভেন্ট। ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ববি ফিনকে। মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলেও যুক্তরাষ্ট্রের সাঁতারুরা জিতেছেন নতুন বিশ্ব রেকর্ড গড়ে।

লা ডিফেন্সে অ্যারেনায় দিনের প্রথম পদকে লড়াইয়ে ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন সুইডেনের সারাহ সিওস্ট্রম। ২৩.৭১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। ২৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাগ হ্যারিস। আর চীনের ঝাং ইউফেই ব্রোঞ্জ জিতেছেন ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে।

দ্বিতীয় ইভেন্ট ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৪ মিনিট ৩০.৬৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেন ফিনকে। যুক্তরাষ্ট্রের সাঁতারু পেছনে ফেলেন ২০১২ লন্ডন অলিম্পিকে গড়া চীনের সুন ইয়াংয়ের রেকর্ড। ১৪ মিনিট ৩১.০২ সেকেন্ড সময় নিয়েছিলেন সুন। ইভেন্টে ফিনকের ৩.৮৮ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি। ব্রোঞ্জ জিতেছেন আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন।

তৃতীয় ইভেন্ট ছিল ছেলেদের ৪×১০০ মিটার মেডলি রিলে। পাঁচটি সোনা জিতে প্যারিস অলিম্পিক শেষ করার সুযোগ ছিল ফরাসি তারকা লিও মারশার। তবে ব্যর্থ হয়েছেন। ৩ মিনিট ২৭.৪৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতে চীন। ইভেন্টে ০.৫৫ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র। চীনের চেয়ে ০.৯২ সেকেন্ড পেছনে থেকে ব্রোঞ্জ জেতে মারশার ফ্রান্সের। ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিক শেষ করলেন মারশা।

সাঁতারের শেষ ইভেন্ট মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলেতে নিজেদের রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ৪৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে ২০১৯ সালে গড়া ৩ মিনিট ৫০.৪০ সেকেন্ডের রেকর্ড ভাঙে দলটি। ইভেন্টে রৌপ্য জিতেছে অস্ট্রেলিয়া, ব্রোঞ্জ জিতেছে চীন।

Tags: অস্ট্রেলিয়াচীনপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসাঁতার
Previous Post

আর্টিস্টিক জিমন্যাস্টিকস: নবম দিনের তিন ইভেন্টে পদক জিতল যারা

Next Post

আরও প্রাণহানি ও ধ্বংসের আশঙ্কা জাতিসংঘের

Next Post
জনসমাগমের মধ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনী উপস্থিত, উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও প্রাণহানি ও ধ্বংসের আশঙ্কা জাতিসংঘের

বৃহৎ জনসমাগমের মাধ্যমে আন্দোলনকারীরা ঢাকা অভিমুখে march করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনকারীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT