চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনকারীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 05, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বৃহৎ জনসমাগমের মাধ্যমে আন্দোলনকারীরা ঢাকা অভিমুখে march করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে তারা

মঙ্গলবার (৬ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিলেও আন্দোলনকারীরা গতকাল রোববার কর্মসুচী একদিন এগিয়ে সোমবার পালনের ঘোষণা দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আজ যে তাজা রক্ত ঝরালেন। এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারাদেশের জনস্রোত। ঢাকায় ১ কোটি ছাত্র-জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন, রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করুন। ঢাকার আকাশ-বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের স্লোগানে।

যারা ঢাকায় আসতে পারবেন না, তাদের স্থানীয় সংখ্যালঘু গোষ্ঠীকে রক্ষা করার নির্দেশনা দিয়েছেন সমন্বয়করা। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক বার্তায় বলেন, রাষ্ট্রীয় কায়দায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে সেই দায়ভার ছাত্র-জনতার ওপর চাপাতে পারে। আমাদের পরিচয় হিন্দু-মুসলমান-খ্রিষ্টান-বৌদ্ধ নয়, আমাদের আসল পরিচয় হচ্ছে মানুষ। আমাদের আর দুটি পরিচয় নির্যাতক ও নির্যাতিত। আমাদের আন্দোলন নির্যাতকের বিরুদ্ধে।

Tags: আন্দোলনকারীমার্চ টু ঢাকালং মার্চ টু ঢাকা
Previous Post

আরও প্রাণহানি ও ধ্বংসের আশঙ্কা জাতিসংঘের

Next Post

শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ

Next Post
শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পতাকা ও প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী: আইএসপিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT