চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের সমর্থনে ন্যাটোতে যুক্ত হচ্ছে সুইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 11, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নাটো সম্মেলনে তুরস্কের সমর্থনে সুইডেনের যোগদান স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনকে ন্যাটোতে যোগদানের জন্য সমর্থন প্রদান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার এই সমর্থনের ফলে ৩২তম দেশ হিসেবে ন্যাটোতে যুক্ত হতে যাচ্ছে সুইডেন। 

ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল সোমবার লিথুয়ানিয়ায় বৈঠকে বসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন এবং ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গ।

এই বৈঠকের পরই স্টলটেনবার্গ ঘোষণা করেন, খুব আনন্দের সাথে জানাচ্ছি, সুইডেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাব অনুমোদন করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি যত তাড়াতাড়ি সম্ভব তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রস্তাব অনুমোদন করবেন। এর ফলে ন্যাটো আরো শক্তিশালী হবে।

ন্যাটোর নিয়ম হলো সব সদস্য দেশ অনুমোদন করলে তবেই নতুন কোনো দেশ সদস্য হতে পারে। সুইডেনের ক্ষেত্রে বাকি সব দেশ রাজি থাকলেও তুরস্ক শুধু কয়েকটি শর্ত প্রদান করেছিল। তার মধ্যে একটি শর্ত হলো, পিকেকে-কে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং এই সংগঠনের সদস্যদের কোনো কাজকে প্রাধান্য দেবেনা সুইডেন।

এরদোয়ান যে এইভাবে তার সিদ্ধান্ত বদল করবেন তা আগে থেকে আঁচ করা যায়নি। বৈঠকে বসার কয়েকঘণ্টা আগেও তিনি বলেন, সুইডেনকে ন্যাটো সদস্য করতে হলে তুরস্ককে ইইউ এর সদস্য করতে হবে। তবে কতদিনের মধ্যে তুরস্কের পার্লামেন্ট এই সিদ্ধান্তকে অনুমোদন করবে তা এখনও বলা হয়নি।

Tags: এরদোয়ানতুরস্কন্যাটোসুইডেন
Previous Post

ডেঙ্গুতে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু, ভর্তিও বাড়ছে

Next Post

পাকিস্তানে প্রবল বন্যায় মৃত্যুর মিছিল

Next Post
বন্যার পানিতে ডুবে থাকা মানুষ ও মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে প্রবল বন্যায় মৃত্যুর মিছিল

বিশিষ্ট নারী ব্যক্তিত্বের ছবি, বাংলার সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT