চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট আঠার জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যাও। অস্বাভাবিক কোন শারীরিক লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।







