চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশি শিল্পী মঞ্চে গান গাইছেন, দর্শক শ্রোতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবি ‘বিজয়ার পরে’ নিয়ে ঢাকার দর্শকের মুখোমুখি কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনীর আগে সংবাদ সম্মেলনে অংশ নেন এই ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরাও।

উৎসবে অংশ নিতে গেল ২০ জানুয়ারি ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জী। ক’দিন ধরেই ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াচ্ছেন এই তারকা। বুধবার দর্শকদের সাথে বসে নিজের অভিনীত নতুন ছবি দেখতে এসেছেন ঢাকাই শাড়ি পরে।

ছবি শুরুর আগে ছবির নির্মাতা অভিজিৎ শ্রীদাস, প্রবীন অভিনেত্রী মমতা শংকরকে নিয়ে মঞ্চে উঠেন। কথা বলেন ছবিটি নিয়ে। এসময় স্বস্তিকা স্বভাবসুলভ ভঙ্গিতে ঢাকার দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ বছর আমার বয়স ৪৩ পূর্ণ হলো। হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে।’

দেশের দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে এসময় স্বস্তিকা আরো বলেন, “সারা বছর ধরে সোশাল মিডিয়াতে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।”

এসময় জানান, ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ ছবিটি প্রদর্শনীর সময় যেন স্বস্তিকা বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশে শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে ভালোবাসা।

স্বস্তিকা ও মমতা শংকর অভিনীত ‘বিজয়ার পরে’ সিনেমাটি উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে মনোনীত হয়েছে। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে শুরু হয়। সিনেমাটি শেষ হওয়ার পর রয়েছে ডিরেক্টর টকস!

Tags: কলকাতাঢাকাদর্শকবিজয়ার পরেমমতা শংকরলিড বিনোদনসিনেমাস্বস্তিকা
Previous Post

অব্যাহতিপ্রাপ্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তারের দাবি জাসদের

Next Post

বরিশালে বাস-জিপের সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত কয়েকজন

Next Post
বরিশালে বাস-জিপের সংঘর্ষে আহত ও হতাহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে বাস-জিপের সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত কয়েকজন

শোয়েব আখতার ও ঋষি সুনাকের ছবি, ক্রিকেটার ও রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েবকে ভিসা না দেয়ায় চটেছেন ঋষি সুনাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT