চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে বাস-জিপের সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত কয়েকজন

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
8:20 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in জনপদ, বরিশাল
A A
বরিশালে বাস-জিপের সংঘর্ষে আহত ও হতাহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে বাস ও সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষে কলাপাড়া উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার ২৪ জানুয়ারি দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন।

বুধবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল এই তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক তদন্ত অনুযায়ী গতি বেশি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আহতরা হলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, তার স্ত্রী সুরাইয়া নাসরিন, বোন শাহনাজ সুলতানা, জিপের চালক আবুল কালাম ও বাসের যাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম (২৩)।

আবদুর রহমান মুকুল বলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান তার পরিবার নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। অন্যদিকে বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে নলছিটির উদ্দেশে যাচ্ছিল একটি বাস। কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছাকাছি এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহত হন।

তিনি আরও জানান, আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাস ও জিপ জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, ক্যাম্পাসে প্রবেশের জন্য রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আঘাত পেয়েছে আমাদের শিক্ষার্থী তাবাসসুম। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের মাস্টার্সের ওই ছাত্রী এখন সুস্থ রয়েছে।

Tags: দুর্ঘটনাবরিশালসড়ক দুর্ঘটনা
Previous Post

‘হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে’

Next Post

শোয়েবকে ভিসা না দেয়ায় চটেছেন ঋষি সুনাক

Next Post
শোয়েব আখতার ও ঋষি সুনাকের ছবি, ক্রিকেটার ও রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েবকে ভিসা না দেয়ায় চটেছেন ঋষি সুনাক

প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা-স্বস্তিকা ও অন্যান্য অতিথির সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা-স্বস্তিকাদের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT