চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 23, আগস্ট 2025
in বিনোদন
A A
মুম্বাইয়ের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে স্বরা ভাস্কর. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও প্রমাণ করলেন, তিনি শুধু সিনেমা বা সেলিব্রিটি জীবনের গণ্ডিতেই সীমাবদ্ধ নন। সামাজিক ও মানবিক ইস্যুতেও তিনি সরব। এর সাম্প্রতিক উদাহরণ ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় বিক্ষোভে তার অংশ গ্রহণ!

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এই বিক্ষোভে সরাসরি অংশ নিয়ে ফিলিস্তিনের পক্ষে স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন স্বরা ভাস্কর।

বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে স্বরা বলেন, “তারা (ফিলিস্তিনি জনগণ) কেবল বেঁচে থাকার চেষ্টা করছে।” তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলি সরকার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে মুছে ফেলতে চায়।

স্বরা মনে করিয়ে দেন, এই সংঘাতের শুরু হামাসের আক্রমণ দিয়ে নয়। তার ভাষায়, বিশ্ব যদি হামাস কর্তৃক ইসরায়েল জিম্মিদের প্রসঙ্গ তোলে, তবে হাজার হাজার ফিলিস্তিনির প্রাণহানির কথাও বলা উচিত।

মুম্বাইয়ের রাস্তায় অভিনেত্রী স্বরা ভাস্কর

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “তারা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে।” এর পাশাপাশি তিনি তার এক্স (টুইটার) বায়োতে যুক্ত করেছেন ‘ফ্রি ফিলিস্তিন’। তবে এই অবস্থান নিতে গিয়ে ভারতেই তাকে নানাভাবে ট্রোলের শিকার হতে হচ্ছে বলেও জানান। এমনকি ইনস্টাগ্রামে তার ফলোয়ারও কমছে দ্রুতগতিতে!

এদিকে, বিশ্ব খাদ্য সংকট নিরসনে শীর্ষ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) এক ভয়ঙ্কর সতর্কতা জারি করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে— যেখানে কয়েক লক্ষ মানুষ বসবাস করে।

যদি দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা না করা হয় এবং ত্রাণ প্রবেশের অনুমতি না মেলে, তবে আগামী মাসের শেষ নাগাদ এই দুর্ভিক্ষ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়। – দ্য স্টেটসম্যান

Tags: ইসরায়েলফিলিস্তিনবলিউডবলিউড নায়িকামুম্বাইলিড বিনোদনস্বরা ভাস্কর
Previous Post

বিশ্বকাপ শিরোপা রেখে দেবেন ট্রাম্প?

Next Post

ইউএনও’র বাসভবনে হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

Next Post
স্মার্টফোনে sunglasses পরা যুবক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও'র বাসভবনে হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

সুলতান মাহমুদ শরিফের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT