চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনও’র বাসভবনে হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

এস কে রাসেল by এস কে রাসেল
1:38 অপরাহ্ন 23, আগস্ট 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
স্মার্টফোনে sunglasses পরা যুবক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে শতাধিক লোকজন হামলা চালায়। এ সময় বাসভবনের গেইট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপরও হামলা চালিয়ে তাদের আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এছাড়া আনসার সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়।

ঘটনার পরদিন ১৪ আগস্ট এক আনসার সদস্য বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব তদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামী আজাদুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: ইউএনওকিশোরগঞ্জ
Previous Post

ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

Next Post

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ মারা গেছেন

Next Post
সুলতান মাহমুদ শরিফের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ মারা গেছেন

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উপদেষ্টারা অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT