চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো মোজা পরায় শাস্তির মুখে গিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 21, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার গিল মাঠে ব্যাট হাতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার পূর্ণ মেয়াদে ভারতকে নেতৃত্ব দিতে নেমেছেন শুভমন গিল। এমনকি তিনি দেশটির পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কও বটে। যার শুরুটাই হয়েছে দারুণ এক সেঞ্চুরিতে। একইদিনে নিয়ম ভেঙে পড়েছেন বিপাকে, হতে পারে শাস্তিও।

লিডসে শুক্রবার শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দিন শেষে ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান সংগ্রহ করে ভারত। যেখানে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেন গিল। তাকে সঙ্গ দেয়া রিশভ পান্টের ব্যাট থেকে এসেছে ৬৫ রান। চতুর্থ উইকেটে ১৯৮ বলে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।

এ দিন গিলকে দেখা গেছে কাল কালো রঙের মোজা পরে ব্যাটিং করতে। যা টেস্টে আইসিসির নিয়মের পরিপন্থী। আইসিসির ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রুলস’- এর ১৯.৪৫ অনুচ্ছেদে স্পষ্ট করা বলা হয়েছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়েরা শুধু ‘সাদা, ক্রিম ও হালকা ধূসর’ রঙের মোজা পরতে পারবেন। ওয়ানডে ও টি-টুয়েন্টিতেও একই রঙের মোজা পরার বিধান রাখা হয়েছে এই অনুচ্ছেদে। তবে ট্রাউজারের মূল রঙের সঙ্গে মিলিয়েও মোজা পরা যাবে সংক্ষিপ্ত দুটি সংস্করণে। ২০২৩ সালের মে মাস থেকে কার্যকর করা হয় আইসিসির এ নিয়ম।

গিল নিয়ম ভেঙে অন্য রঙের মোজা পরে মাঠে নামায় শাস্তি পাবেন কি না, তা নির্ভর করছে এই ম্যাচের রেফারি রিচি রিচার্ডসনের ওপর। গিল ইচ্ছা করে নিয়ম ভেঙে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন কি না, সে বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। শাস্তি পেলে সেটা হতে পারে ম্যাচ ফির ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ অর্থ জরিমানা। ডিমেরিট পয়েন্টও পেতে পারেনন। তবে ব্যাপারটা দুর্ঘটনাক্রমে কিংবা অনিচ্ছাকৃত, ভেজা মোজা কিংবা ব্যবহার করার উপযোগী নয় এমন হলে বেঁচে যেতে পারেন গিল।

Tags: আইসিসিইংল্যান্ডগিলভারতলিড স্পোর্টস
Previous Post

আলোকচিত্রী চঞ্চল মাহমুদের মৃত্যুতে সংস্কৃ‌তি উপদেষ্টার শোক

Next Post

মিরপুরের স্মৃতি জোড়া সেঞ্চুরিতে গলে ফেরালেন শান্ত

Next Post
বাংলাদেশি ক্রিকেটার শান্ত শততম রান করে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের স্মৃতি জোড়া সেঞ্চুরিতে গলে ফেরালেন শান্ত

ইরানে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের ছবি, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে ভূমিকম্পের কারণ কি পারমাণবিক পরীক্ষা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT