চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে ভূমিকম্পের কারণ কি পারমাণবিক পরীক্ষা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 21, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের ছবি, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের উত্তরাঞ্চলে ভূমিকম্পের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং ক্ষয়ক্ষতি নগণ্য বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ। তবে ভূমিকম্পের পরই সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে—এই কম্পন কি আসলে কোনো গোপন পারমাণবিক পরীক্ষার ফল কি না।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে এনডিটিভি জানিয়েছে, ইরানের উত্তরাঞ্চলের সেমনান এলাকায় শুক্রবার (২০ জুন) শক্তিশালী ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সেমনান শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।

এনডিটিভি জানায়, এই কম্পন কি আসলে কোনো গোপন পারমাণবিক পরীক্ষার ফল কি না এমন আশঙ্কার কারণ হিসেবে বলা হচ্ছে, ভূমিকম্পটি ঘটেছে সেমনান স্পেস সেন্টার ও সেমনান মিসাইল কমপ্লেক্সের কাছাকাছি এলাকায়। এই দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত।

বিশেষজ্ঞরা অবশ্য পারমাণবিক পরীক্ষা বা সামরিক বিস্ফোরণ সংক্রান্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন এবং স্বাধীন সিসমোলজিস্টরা প্রাপ্ত সিসমিক তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করেছেন যে এটি একটি প্রাকৃতিক ভূমিকম্প ছিল।

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা নবম দিনে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিকে ঘিরেই মূলত এমন পারমাণবিক পরীক্ষা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা এই সম্ভাবনা নাকচ করে জানায়, পারমাণবিক বিস্ফোরণ এবং প্রাকৃতিক ভূমিকম্পের সিসমিক তরঙ্গ আলাদা বৈশিষ্ট্যের হয়, যা বিশ্লেষণে ধরা পড়ে।

Tags: ইরানইসরাইল-ইরান সংঘাতভূমিকম্প
Previous Post

মিরপুরের স্মৃতি জোড়া সেঞ্চুরিতে গলে ফেরালেন শান্ত

Next Post

গ্যাস সংকটের মধ্যে আমদানি করা এলএনজি খালাসে বিঘ্ন ঘটায় তীব্র সংকট

Next Post
গ্যাস সংকটের মধ্যে এলএনজি খালাসের জন্য ট্রাকের সংযোগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সংকটের মধ্যে আমদানি করা এলএনজি খালাসে বিঘ্ন ঘটায় তীব্র সংকট

ইরানে মার্কিন হামলার ছবি, ধোঁয়া ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে মার্কিন হামলা ‘বাস্তব’ ও ‘আসন্ন’, ওয়াশিংটনের বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT