চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

ঈদ ছাড়াই নিশো-রাফী-শাকিল ত্রয়ী সিনেমা মুক্তি দিচ্ছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 12, জুন 2026
in বিনোদন
A A
দুই পুরুষের মধ্যে একটি নাটকীয় দৃশ্য, একজন ধূমপান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে ২০২৩ সালে ঈদে চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন আফরান নিশো। সেবছর ছবিটি ব্যবসায়িকভাবে যেমন সাফল্য পেয়েছিল, তেমনি আটটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

সুখবর হচ্ছে, এবার আসছে এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লি. প্রযোজিত, রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশোর ‘সুড়ঙ্গ ২’ আসছে, আর এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ডিসেম্বরে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় দেড় মিনিটের একটি এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে ‘সুড়ঙ্গ ২’ নির্মাণের ঘোষণা দেয়া হয়। এতোদিন গুঞ্জন শোনা গেলেও আজ থেকে সেটা অফিশিয়াল।

নির্মাতা রাফী ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সুড়ঙ্গ-এর গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন অধ্যায়ের সূচনা হবে। আরও বড় ক্যানভাস, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের নির্মাণ এবং নতুন সব চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবে ‘সুড়ঙ্গ ২’।

এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, ‘সুড়ঙ্গ ২’-এর মাধ্যমে আমরা শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে চাই না, বরং এমন একটি গল্প বলতে চাই যা বর্তমান দর্শকদের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎকে প্রতিফলিত করে।”

রায়হান রাফী বলেন, সুড়ঙ্গ ২–এ আমরা এমন একটি গল্পের দরজা খুলতে যাচ্ছি, যা শুধু আগের কাহিনির ধারাবাহিকতা নয়; বরং আমার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই সবকিছুকে এবার আমরা আরও বৃহৎ পরিসরে দেখার চেষ্টা করেছি।

রাফী’র ভাষ্য, দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ সুড়ঙ্গ ২-কে শুধু একটি সিক্যুয়েল হিসেবে নয়, একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখুন। কারণ এবার আমরা শুধু একটি গল্প বলছি না, আমরা তৈরি করছি আরও বড়, আরও গভীর এবং আরও স্মরণীয় এক জার্নি।

এ প্রসঙ্গে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘সুড়ঙ্গ’-এর সাফল্য আমাদের দেখিয়েছে যে, বাংলাদেশের দর্শক এখন বিশ্বমানের কনটেন্ট দেখতে চায়। সেই লক্ষ্য নিয়েই আমরা ‘সুড়ঙ্গ-২’ নির্মাণ করছি। গল্প, নির্মাণ ও প্রযোজনার প্রতিটি ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করছি। দর্শকদের জন্য এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।”

প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গ- এর জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আফরান নিশো বলেন, আমার প্রথম সিনেমা ছিলো সুড়ঙ্গ, তাই এটি সবসময় আমার জন্যে বিশেষ কিছু! “‘মাসুদ’ চরিত্রটি আমার চলচ্চিত্রের জার্নিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শকরা যেভাবে এই চরিত্রকে ভালোবেসেছেন, তা আমার জন্য বিশেষ পাওয়া। সুড়ঙ্গ-২ নিয়ে এতটুকু বলতে চাই, নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে।”

প্রযোজনা সংস্থা জানায়, বর্তমানে সুড়ঙ্গ ২-এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই এর অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে, আগামী ডিসেম্বরে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘সুড়ঙ্গ-২’ নির্মিত হতে যাচ্ছে।

Tags: তুফানমাসুদরাফীলিড বিনোদনশাকিলসুড়ঙ্গসুড়ঙ্গ ২
Previous Post

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

Next Post

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

Next Post
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিসের ধ্বংসাবশেষ ও ভাঙচুরের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT