চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জাহিদ রহমান by জাহিদ রহমান
5:43 অপরাহ্ন 12, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুক্রবার সাতসকালে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এশিয়ার অন্যতম ফুটবল শক্তি সাউথ কোরিয়া যে বিজয় অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয় ও প্রেরণাদায়ক। এ এক দুর্দান্ত রঙিন সূচনা। প্রথমার্ধেই চেক প্রজাতন্ত্র গোল করে এগিয়ে গেলেও সাউথ কোরিয়ায় কাছ থেকে প্রতিউত্তর পেতে কিন্তু সময় লাগেনি। ৬৭ মিনিটে মিডফিল্ডার হোয়াং ইন বম সমতা আনার পর ৮০তম মিনিটে জয়সূচক দ্বিতীয় গোল করেন ওহ হিউয়েন গিউয়ে। সাউথ কোরিয়া দেখিয়ে দিয়েছে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ম্যাচ কীভাবে বের করে আনতে হয়। চেকদের বিপক্ষে সাউথ কোরিয়ার এই বিজয় এশিয়াবাসীকে আনন্দে সিক্ত করেছে। আমি ব্যক্তিগতভাবেও ভীষণ খুশি হয়েছি। কোরিয়ানদের বিপক্ষে আমার নিজের অনেকগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমার কাছে মনে হয়েছে আজকের এই বিজয়ের মধ্যে দিয়ে কোরিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই সুগম হলো।’

সকালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে সাউথ কোরিয়ার ২-১ গোলে অভূতপূর্ব বিজয়কে এভাবেই চ্যানেল আই অনলাইনের কাছে ব্যাখ্যা করেন সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। তার মতে, ফুটবল প্রিয় কোরিয়ানরা বরাবরই মনপ্রাণ উজাড় করে খেলতে ভালোবাসেন। বেশ কয়েকবার তারা বিশ্বকাপ ফুটবলের মতো সেরা আসরে খেলছে। ২০০২ সালে একবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। সমসাময়িক কালে খুব ভালো উচ্চতায় যেতে পারেনি। গত কাতার বিশ্বকাপে এই দলটি দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল।

আজকের ম্যাচে যিনি সাউথ কোরিয়ার স্মরণীয় জয় এনে দিয়েছেন সেই স্ট্রাইকার ওহ হিউয়েন গিউয়ে’র নাকি আজ খেলাটাই ছিল অনিশ্চিত। কেননা তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। ৩৮ ডিগ্রি জ্বর নিয়েই তিনি মাঠে নামেন এবং নিজ দেশকে বর্ণিল এক জয় উপহার দেন। তবে আজকের জয়ে অন্যতম নায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাউথ কোরিয়ার অভিজ্ঞ গোলরক্ষক কিউ সিউং গুয়ে। কেননা ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক একাধিকবার দুর্দান্ত সব সেভ করেছেন। এটি তার চতুর্থ বিশ্বকাপ। সাউথ কোরিয়ার আস্থার প্রতীক। আজকের ম্যাচেও তিনি আস্থা রেখেছেন। আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুর মতে, গোলরক্ষক কয়েকটি অসাধারণ সেভ করেছেন। তাকে কৃতিত্ব দিতেই হবে। দ্বিতীয়ার্ধে শেষদিকে চেক প্রজাতন্ত্র সমতা আনার দারুণ সুযোগ তৈরি করেছিল। কিন্ত গোলরক্ষক কিম ডানপাশে ঝাঁপ দিয়ে বল আটিকে দেন।

সাউথ কোরিয়া আগামী ১৯ জুন মেক্সিকো এবং ২৫ জুন সাউথ আফিকার মোকাবিলা করবে। সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু মনে করেন, সাউথ কোরিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ অনেকটাই এখন প্রশস্ত। মেক্সিকোর সাথে ড্র করতে পারলেই সেটা হবে বড় এক পাওয়া। ঘরের মাঠে মেক্সিকোকে রুখে দিতেই কোরিয়ান কোচ নিশ্চিত কৌশল ঠিক করবেন। আর পরের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারানোর জন্য তারা জীবনের শেষটুকু দিয়ে খেলবে। সাউথ আফ্রিকা প্রথম ম্যাচেই মেক্সিকোর কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে। সবমিলিয়ে সাউথ কোরিয়ান জন্য একটি সুন্দর সময় তৈরি হয়েছে।

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু আরও বলেন, ‘বিশ্বকাপ ট্রফির লড়াই বরাবরই ইউরোপ আর লাতিন আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ। এশিয়ানরা এখনও ধারের কাছে যেতে পারেনি। তবে এবারের বিশ্বকাপেও সাউথ কোরিয়া ও জাপান বেশ চমক দেখাবে বলে বিশ্বাস করি। সবারই মনে থাকার কথা। গত বিশ্বকাপে জাপান কিন্তু স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল। এবারও তারা চমক দেখাবে বলেই বিশ্বাস। সাউথ কোরিয়ার জয় জাপানের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জাপান এবার গ্রুপ ‘এফ’তে। ১৫ জুন প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রথম ম্যাচে জাপানও সাউথ কোরিয়ার পুনরাবৃত্তি করলে খুশি হব। এশিয়ার এই দুটি দেশ এবার বেশ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

Tags: টাচ লাইনফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

Next Post

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

Next Post
বাংলাদেশের বাজেট প্রস্তাবনা সংক্রান্ত আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

বিশ্ব ক্রিকেট থেকে অবসর নেওয়া উইলিয়ামসন, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT