চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে নিয়ে নতুন মিশনে নামছেন সানী সানোয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
সানী সানোয়ার ও শাকিব খান একসঙ্গে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র থেকে ফিরে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের মধ্যে বেশ পরিবর্তন দেখা যাচ্ছিল। শারীরিক গড়নে যেমন পরিবর্তন এনেছেন, তেমনি নতুন নতুন সিনেমা হাতে নেয়ার ক্ষেত্রেও ভীষণ সচেতন হয়েছেন দেশসেরা এই নায়ক।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত সিনেমা করার ক্ষেত্রে যেন আরও এক ধাপ আগালেন শাকিব, যেটা তার ভক্তরা চাইছিলেন। শুধু কথা নয়, কাজেও প্রমাণ দিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার।

আগামীর কাজগুলোর জন্য সময়ের সবচেয়ে সম্ভবনাময় নির্মাতাদের সঙ্গে নিয়মিত আলাপ আলোচনা করছেন শাকিব খান। তবে অনেকের সঙ্গে সিনেমার আলাপে বসলেও ফলপ্রসূ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার চিত্রনাট্যকার ও ‘মিশন এক্সট্রিম’ সিনেমার পরিচালক সানী সানোয়ারের সঙ্গে।

জানা গেছে, মঙ্গলবার রাতে শাকিব ও সানী সানোয়ার নতুন সিনেমার জন্যই বৈঠক করেছেন। সেই বৈঠকের আলোচ্য বিষয় ছিল, নতুন সিনেমা। ঢালিউড কিং শাকিব খানকে নিয়েই নতুন এক মিশনে যাচ্ছেন চৌকস পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার।

সানী জানান, কেবল প্রাথমিক পর্যায়ের আলাপ হয়েছে। সূত্র জানায়, যেহেতু বড় কিছু হবে তাই চূড়ান্ত কিছু ঘটতে আরও কিছুদিন সময় লাগবে। বড়সড় চমক দিয়েই আসবে এই ঘোষণা।

এও জানা যায়, সানী সানোয়ারের পরিচালনায় শাকিব খানের নতুন এই সিনেমাটি আগামী বছর উৎসব ঘিরে নির্মিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বড় চমকের ইঙ্গিত দিয়েছিলেন শাকিব খান। বলেছিলেন, দেশ ও বিদেশের কাজ করবেন। এক এক করে সব প্রকাশ করবেন। সেই চমকের অপেক্ষায় আছে শাকিব ভক্ত অনুরাগীরা। শাকিব খানও ভক্তদের হতাশ করতে চান না।

এ কারণে অনেক প্রযোজক নির্মাতা তাকে নিয়ে সিনেমা করতে চাইলেও তিনি হাসিমুখে প্রস্তাব নাকচ করে দিচ্ছেন। সূত্র জানাচ্ছে, সিনেমা নির্বাচনে ‘ভীষণ চুজি’ হয়েছেন শাকিব। দেশের পাশাপাশি বিদেশের কথা মাথায় রেখে নতুন নতুন কাজ করতে যাচ্ছেন। এক বিন্দুও ছাড় দিয়ে আর কাজ করতে চাইছেন না এই তারকা।

Tags: অভিনয়চিত্রনায়কঢাকা অ্যাটাকমিশনযুক্তরাষ্ট্রলিড বিনোদনশাকিবশাকিব খানসানী সানোয়ারসিনেমা
Previous Post

ব্রিটিশ হাইকমিশনে খোলা শোক বইতে বিশিষ্টজনদের শ্রদ্ধা

Next Post

‘ব্রহ্মাস্ত্র’র শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের ইঙ্গিত

Next Post
শাহরুখ খান 'ব্রহ্মাস্ত্র' সিনেমার চরিত্রে, দৃঢ় মনোভাব দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্রহ্মাস্ত্র’র শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের ইঙ্গিত

Man wearing sunglasses sitting on a bus in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT