চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রহ্মাস্ত্র’র শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
শাহরুখ খান 'ব্রহ্মাস্ত্র' সিনেমার চরিত্রে, দৃঢ় মনোভাব দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ তিন বছরের বিরতির পর অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় ক্যামিও করার মধ্য দিয়ে পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও পর্দায় মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছিলেন এই তারকা।

কিন্তু তার মাঝেই বাজিমাত করেছেন তিনি। তাইতো এবার তার চরিত্রটি নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানালেন পরিচালক অয়ন মুখার্জি নিজেই।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় মোহন ভার্গব নামের এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। যিনি ‘বানরাস্ত্র’-এর অধিকারী। তার চরিত্রটি ভক্তরা এতটাই পছন্দ করেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখকে নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের দাবি জানান। তারই প্রেক্ষিতে ভক্তদের সেই ইচ্ছা পূরণের ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক।

এ প্রসঙ্গে অয়ন মুখার্জি বলেছেন, ‘ভক্তরা বলার আগেই আমরা এ বিষয়ে পরিকল্পনা করছিলাম। ২০১৯ সালে যখন শাহরুখের দৃশ্যটির শুটিং হচ্ছিল, তখনই আমরা ভেবেছিলাম। আমার সহকারীরাও আমার সঙ্গে একমত। তাই আমরা স্পিন অফ নিয়ে পরিকল্পনা শুরু করেছি।’

গত ৯ সেপ্টেম্বর মুক্তির পর ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শক সমালোচকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে বলিউডে দুর্দিনে বক্স অফিসে রীতিমতো জাদু দেখাচ্ছে এই ছবি। মুক্তির প্রথম তিন দিনে ক্রমান্নয়ে এর আয় বাড়লেও, চতুর্থ দিন থেকে আয় কিছুটা কমতে শুরু করেছে। পাশাপাশি মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী এর দাঁড়িয়েছে ২৬০ কোটি রুপি।

সূত্র: বলিউড লাইফ

Tags: অয়ন মুখার্জিব্রহ্মাস্ত্রশাহরুখ খান
Previous Post

শাকিবকে নিয়ে নতুন মিশনে নামছেন সানী সানোয়ার

Next Post

সৌদিতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের

Next Post
Man wearing sunglasses sitting on a bus in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের

অভিনেতা পলাশ পণ্য দূত হিসেবে পরিচিতি লাভ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার পণ্য দূত হলেন অভিনেতা পলাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT