সুনামগঞ্জ জেলায় এরইমধ্যে বন্যার পানি কমছে। এরই মধ্যে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরা শুরু করেছে মানুষ। তবে সরকারি তালিকাভুক্ত আশ্রয়কেন্দ্রে ত্রাণ পৌঁছালেও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ত্রাণের অভাবে মানবেতর জীবন যাপন করছেন অনেকে। হাছননগর আশ্রয় কেন্দ্রে অসুস্থ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।








