চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপ পিছিয়ে, তবু দারুণ কিছুর আশায় সাবিনারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 22, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন করছে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার ও ২৬ জুন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচে নামবে লাল-সবুজের দল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা আছে ১৪৬তম স্থানে, মালয়েশিয়া ৮৫তে। প্রতিপক্ষের চেয়ে ৬১ ধাপ পিছিয়ে থাকার পরও ভালো ফলাফল করে র‍্যাঙ্কিংয়ে উন্নতির কথা বলেছেন বাঘিনীদের অধিনায়ক সাবিনা খাতুন।

বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাবিনা বললেন, ‘র‍্যাঙ্কিং আসলে কিছু কিছু সময় ম্যাটার করে। আবার কিছু কিছু সময় করে না। আমাদের মনে হয় মাঠের পারফরম্যান্সটাই আসলে ম্যাটার। যেহেতু আমাদের র‍্যাঙ্কিংয়ে ফেরার একটা বড় সুযোগ আছে, সেদিকেই আমাদের দৃষ্টি থাকছে।’

‘দুইটা খেলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দৃষ্টি থাকবে, দেশের মানুষকে ভালো ফুটবল উপহার দিয়ে ভালো র‍্যাঙ্কিংয়ে ফিরে আসার।’

ম্যাচের জন্য দল সবদিক থেকেই প্রস্তুত জানালেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন। এবার মেয়েদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েও কাজ হয়েছে বললেন।

‘গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট যেটা হয়েছিল, সেই দলের খেলোয়াড়, জামশেদপুরে অনূর্ধ্ব-১৮ সাফ টুর্নামেন্টের খেলোয়াড় এবং কিছু সিনিয়র খেলোয়াড়দের নিয়ে আমাদের প্রস্তুতি শুরু করি।’

‘মেয়েদের মনস্তাত্ত্বিক বিষয়ে বেশি জোর দেয়া হয়েছে। উজবেকিস্তানে আমরা জর্ডান ও ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার পর ছোট ছোট ভুলের ব্যবধান বেড়ে যায়। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। মনে করি, দল এখন ভালো অবস্থায় আছে। তারা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।’

র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছে মালয়েশিয়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশাই করছেন সফরকারী অধিনায়ক স্টেফি স্টেফি সার্জ কৌর ও কোচ জ্যাকব এম জে জোসেফ।

অধিনায়ক স্টেফি বললেন, ‘অনূর্ধ্ব-১৯ দলটা ভারতকে হারিয়েছিল। মনে করি, বাংলাদেশ নারী দলকে মোটেও খাটো করে দেখা যাবে না। তারাও শক্তিশালী দল, ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করি কালকের ম্যাচে সামর্থ্য অনুযায়ী খেলব।’

কোচ জোসেফ বললেন, ‘র‍্যাঙ্কিংয়ে কিছুই আসে যায় না। বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। তাদের অনূর্ধ্ব-১৯ দলের খেলা দেখেছি। তারা ভারতকে হারিয়েছিল। ভারত শক্তিশালী দলগুলোর একটি। আমার দৃষ্টিতে ভারতকে হারানোর মানে দাঁড়ায় বাংলাদেশ অবশ্যই শক্তিশালী দল।’

Tags: ইতিছোটনজোসেফতহুরাফিফা ফ্রেন্ডলি ম্যাচবাফুফেবাংলাদেশবাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচমারিয়ামালয়েশিয়ালিড স্পোর্টসসাবিনাস্টেফানিস্বপ্না
Previous Post

অ্যান্ডারসনের জায়গায় অভিষেক হচ্ছে ওভারটনের

Next Post

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

Next Post
সুনামগঞ্জে বন্যার কারণে বাড়িঘর ডুবে গেছে, পানি ঢুকে পড়েছে বসতভিটায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

সিলেটের বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনী খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের বন্যাদুর্গতদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT