চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যানে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে আটক করেছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রনি, হুমায়ুন কবির ও আনোয়ার। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেইটের উত্তর পার্শ্বের ফুটপাত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

শাহবাগ থানা সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেইটের উত্তর পার্শ্বে ফুটপাতের পাকা রাস্তার উপর কিছু ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশে প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালায় থানার টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা আরও কয়েকজন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় গ্রেফতাররাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানের ওই এলাকায় তারা ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: আটক ৩ডিএমপিশাহবাগ থানা
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার 

Next Post

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’

Next Post
চঞ্চল চৌধুরীর ছবি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোমোশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’

নেইমার, ব্রাজিলিয়ান ফুটবল তারকা, সৌদি লিগে নিবন্ধন করেননি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারকে সৌদি লিগে নিবন্ধনই করায়নি আল হিলাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT