চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে সৌদি লিগে নিবন্ধনই করায়নি আল হিলাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার, ব্রাজিলিয়ান ফুটবল তারকা, সৌদি লিগে নিবন্ধন করেননি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি ছেড়ে ২০২৩ সালে বড় অঙ্কের অর্থে সৌদি প্রো লিগে নাম লিখেছেন নেইমার। যে প্রত্যাশা নিয়ে দলে টেনেছিল আল হিলাল, সেটি অপূর্ণ রয়ে গেছে। চোটের কারণে গত দেড়বছরে আল হিলাল জার্সিতে কেবল ৭ ম্যাচ খেলতে পেরেছেন ব্রাজিলীয় তারকা। অবস্থা এমন দাঁড়িয়েছে, নেইমার যেন এখন ক্লাবের গলার কাঁটা। চোটজর্জর নেইমারকে মৌসুমের বাকি অর্ধেক সময়ের জন্য প্রো লিগে নিবন্ধনই করায়নি আল হিলাল।

প্রো লিগের সবশেষ ম্যাচে আল ফাতেহকে ৯-০ ব্যবধানে উড়িয়ে দেয়ার পর সংবাদ সম্মেলনে আসেন আল হিলাল কোচ জর্জ জেসুস। তার কথায় এটা পরিষ্কার যে, নতুন করে নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের পথে হাঁটছে না আল হিলাল।

নেইমারকে নিবন্ধন না করানোর পেছনে যুক্তিও দিয়েছেন আল হিলাল কোচ। বলেছেন, ‘নেইমার (লিগ ম্যাচে) দলের সঙ্গে থাকবেন না। তার নিবন্ধন হয়নি। সৌদি প্রো লিগ বিশ্বের সেরা লিগগুলোর মধ্যে একটি। কিন্তু শারীরিকভাবে নেইমার আর ওই পর্যায়ের পারফর্ম করতে পারবেন না, যে মানের পারফরম্যান্স আমরা দেখে অভ্যস্ত।’

আল হিলালে নাম লেখানোর সময়ও পুরোপুরি চোটমুক্ত ছিলেন না নেইমার। পরে সুস্থ হয়ে ৫ ম্যাচ খেললেও ২০২৩ সালের ১৮ অক্টোবর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে এসিএলের চোটে পড়েন। চোটে ৩৬৯ দিন পর মাঠের বাইরে থাকতে হয় ৩২ বর্ষী তারকাকে।

দীর্ঘ চোট কাটিয়ে গতবছরের ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। বদলি নেমে ১৩ মিনিট খেলেন। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে একই টুর্নামেন্টে ইস্তেগলালের বিপক্ষে বদলি নেমে ২৯ মিনিট খেলে আবারও চোটে পড়েন। চোটের কারণে এখনো মাঠের বাইরে আছেন। আল হিলালে নেইমারের চুক্তি আছে আগামী জুন পর্যন্ত।

Tags: আল হিলালনেইমারব্রাজিললিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’

Next Post

কুয়াশাচ্ছন্ন দিনে শুরুর বিপর্যয় কাটালেন রিজওয়ান-শাকিল

Next Post
বাংলাদেশি ক্রিকেটার রিজওয়ান ও শাকিল মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াশাচ্ছন্ন দিনে শুরুর বিপর্যয় কাটালেন রিজওয়ান-শাকিল

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ডের রায়ের পর সাক্ষর করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছর কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT