চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডনের নতুন রানি সুয়াটেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 অপরাহ্ন 12, জুলাই 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
সুইটেক উইম্বলডন ট্রফি জেতার পর চুম্বন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচটি গ্র্যান্ড স্লাম শিরোপা থাকলেও এর আগে কখনও উইম্বলডনের ফাইনালে খেলা হয়নি ইগা সুয়াটেকের। প্রথমবার ফাইনালে ওঠেই জিতে নিলেন উইম্বলডন শিরোপা। আসরজুড়ে চমক দেখিয়ে ফাইনালে ওঠা আমান্ডা অনিসিমোভাকে হারিয়ে সুয়াটেক উঁচিয়ে ধরলেন ক্যারিয়ারে ষষ্ঠ গ্র্যান্ড স্লাম ট্রফি। পাশাপাশি পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের অনন্য কীর্তিও গড়লেন তিনি।

সেন্টার কোর্টে শনিবার মেয়েদের এককের ফাইনালে দাপুটে পারফরম্যান্স করেছেন সুয়াটেক। যুক্তরাষ্ট্রের আমান্ডাকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছেন পোলিশ তারকা। গ্র্যান্ড স্লামে এখন পর্যন্ত ১২০ ম্যাচ খেলে শততম জয় পেলেন উইম্বলডন ফাইনালে।

মাত্র ৫৭ মিনিটেই আমান্ডাকে উড়িয়ে দিলেন ২৪ বর্ষী সুয়াটেক। পাশাপাশি ৩৭ বছর আগের এক অনন্য কীর্তিতে নাম লেখালেন তিনি। টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামের ফাইনালে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জিতলেনে ৬-০, ৬-০ গেমে। প্রথমবার এই কীর্তি গড়েছিলেন জার্মান গ্রেট স্টেফি গ্রাফ। ১৯৮৮ সালের ফরাসি ওপেনের ফাইনালে ৩৪ মিনিটের লড়াইয়ে বেলারুশের নাতাশা জেভেরেভাকে একইভাবে হারান ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

লড়াইটা যে একপেশে হবে তা বিশ্বাসই হচ্ছে না অষ্টম বাছাই হিসেবে আসর শুরু করা সুয়াটেকের। শিরোপা জয়ের পর বলেছেন, ‘খুবই অবিশ্বাস্য মনে হচ্ছে। এমনকি আমি এর স্বপ্নও দেখিনি, আমার কাছে এটা বাস্তবতার থেকে অনেক দূরের কিছু। আগের গ্র্যান্ড স্লামগুলো জিতে আমার নিজেকে একজন অভিজ্ঞ খেলোয়াড় বলেই মনে হতো, কিন্তু তারপরও এমন কিছুর প্রত্যাশা কখনও করিনি।’

বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝে বয়সে ২৩ বর্ষী আমান্ডাকে অভিনন্দন জানাতেও ভুলেননি সুয়াটেক। বলেছেন, ‘এই দুই সপ্তাহ সে যেভাবে খেলেছে, তা দারুণ। এর জন্য আমি অ্যামান্ডাকে অভিনন্দন জানাতে চাই। তুমি যেভাবে কাজ করছো, তাতে তোমার গর্বিত হওয়া উচিত এবং আমি আশা করি, আমরা আরও অনেক ফাইনাল খেলব।’

Tags: উইম্বলডনটেনিসলিড স্পোর্টসসুয়াটেক
Previous Post

লিটনের আত্মবিশ্বাস তলানিতে, তবে আস্থা রাখছেন সিমন্স

Next Post

চেক প্রজাতন্ত্রে বাংলাদেশি সিনেমার বড় অর্জন

Next Post
বাংলাদেশি সিনেমার বড় অর্জন নিয়ে চেক প্রজাতন্ত্রে প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

চেক প্রজাতন্ত্রে বাংলাদেশি সিনেমার বড় অর্জন

শেখ হাসিনার কাজের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা, রিজভী. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা শেখ হাসিনার কাজ: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT