চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেক প্রজাতন্ত্রে বাংলাদেশি সিনেমার বড় অর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 পূর্বাহ্ন 13, জুলাই 2025
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার বড় অর্জন নিয়ে চেক প্রজাতন্ত্রে প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো বাংলাদেশি সিনেমা ‘বালুর নগরীতে’, যার ইংরেজি নাম ‘স্যান্ড সিটি’। মাহদী হাসান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি উৎসবে প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স অর্জন করে নিয়েছে।

চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে ৪ জুলাই বসে ৫৯তম উৎসব, পুরস্কার ঘোষণার মাধ্যমে ১২ জুলাই পর্দা নামলো উৎসবের। এবারের আসরে ছিল কিছু চমকপ্রদ ঘটনা ও বিশ্ব সিনেমার দাপুদে মানুষদের সমাবেশ। যে উৎসবে বাংলাদেশের জন্য সবচেয়ে গর্বের সংবাদটি বয়ে আনলেন মাহদী হাসান।

তার পরিচালিত ‘বালুর নগরীতে’ [স্যান্ড সিটি] সিনেমাটি প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার জিতে নিয়েছে।

প্রক্সিমা বিভাগের মূল পুরস্কারটি অর্জন করেছে বাংলাদেশের নির্মাতা মাহদী হাসানের ছবিটি। যা এই বিভাগের সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে। আন্তর্জাতিক জুরি সিনেমাটিকে আখ্যা দিয়েছেন এভাবে- “একটি অনন্য বয়ান, যেখানে নীরবতা ও নিঃসঙ্গতা হয়ে ওঠে এক গভীর মানবিক ভাষা।”

এই পুরস্কার শুধু অর্থনৈতিক নয়, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়ার এক বড় মুহূর্ত। এর আগে মাহদী হাসান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে আলোচনায় এসেছিলেন, তবে এবারের সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক।

উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে বিজয়ী হয়েছে মিরো রেমো পরিচালিত ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’। চেক-স্লোভাক যৌথ প্রযোজনার এই তথ্যচিত্রটি দুই অদ্ভুত ভাইয়ের নির্জন জীবনের হাস্যরসাত্মক ও মানবিক ছবি ফুটিয়ে তুলে, যা একদিকে বিচ্ছিন্নতা, অন্যদিকে আত্মসত্যে অনড় থাকার দৃষ্টান্ত। বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়ে ইরানি সিনেমা ‘বিদাদ’, পরিচালনা করেছেন সোহেইল বেইরাঘি, সেরা পরিচালক (যুগ্মভাবে) ভিতাউতাস কাটকুস [দ্য ভিজিটর] এবং ‘আউট অব লাভ’ এর জন্য নাথান অ্যামব্রোসিওনি, সেরা অভিনেত্রী হয়েছেন নরওয়ের ছবি ‘ডোন্ট কল কিম মামা’র জন্য পিয়া টিয়েলটা এবং স্পেনের ছবি ‘হোয়েন আ রিভার বিকামস দ্য সি’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আলেক্স ব্রেনডেমুল। –ডেডলাইন.কম

Tags: চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমাস্যান্ড সিটি
Previous Post

উইম্বলডনের নতুন রানি সুয়াটেক

Next Post

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা শেখ হাসিনার কাজ: রিজভী

Next Post
শেখ হাসিনার কাজের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা, রিজভী. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা শেখ হাসিনার কাজ: রিজভী

বিক্ষোভকারীরা রাস্তায় সংঘর্ষে লিপ্ত, ধোঁয়া ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় হামলা-গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT