চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বন্যার্তদের জন্য ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বৈষম্য বিরোধী ছাত্রা আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

গত ২৭ আগস্ট মঙ্গলবার বন্যার্তদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ত্রাণবাহী ট্রাকে নোয়াখালী যাওয়ার পথে মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় ট্রাকটি দুর্ঘটনায় কবলিত হয়। দুর্ঘটনায় ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনায় গুরুতর আহত দিনাজপুর খানসামা উপজেলার বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফাহিমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার ২ সেপ্টেম্বর রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। গতকাল বুধবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাহিমের মৃত্যুর খবরে তার নিজ এলাকা দিনাজপুরের খানসামা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। নিহত পলাশ জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ভাবকী গ্রামের মুন্সিপাড়া এলাকার আক্কাস আলীর পুত্র।

বাসস’র প্রতিবেদনে বলা হয়: ফাহিমের পরিবারের সাথে কথা বলে জানা যায়, দুর্ঘটনার দুই দিন আগে থেকেই বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। গত ২৬ আগস্ট রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা দেয় শিক্ষার্থীরা। পথে মীরসরাই অতিক্রম করার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দু’জন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে ওই বিভাগের শিক্ষার্থীদের সংগৃহীত তৃতীয় দিনের ত্রাণ ছিল।

ফাহিম আহমেদ পলাশের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খানসামা উপজেলার শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিবারের পক্ষ থেকে জানায়, নিহত পলাশের লাশ বুধবার রাতে তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকি গ্রামে পৌঁছে। আজ বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন হওয়ার কথা রয়েছে।

Tags: সড়ক দুর্ঘটনায় নিহত
Previous Post

দেশের নদীর সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশ

Next Post

১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন ‘মুজিব’ ছবির শুভ

Next Post
শুভের ছবি, তিনি বাংলার একজন সাংবাদিক ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন ‘মুজিব’ ছবির শুভ

বিভিন্ন পেশার ব্যক্তিরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার জাতির আকাঙ্খা, এটা পূরণ করতে চাই: ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT