চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন ‘মুজিব’ ছবির শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
শুভের ছবি, তিনি বাংলার একজন সাংবাদিক ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাজউকের ১০ কাঠার একটি প্লট পেয়েছিলেন আরিফিন শুভ। গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সেই প্লট হারাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিল হবে। এরই অংশ হিসেবে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বুধবার রাজউকের চেয়ারম্যান মে. জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। তবে কী পরিমাণ প্লট বাতিল হবে, তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই, এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে; যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে।’

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে আরফিন শুভকে ১০ কাঠা আর  ‘চিরঞ্জীব মুজিব’ প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠা আয়তনের একটি প্লট গত বছরের ২৭ নভেম্বরে রাজউকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। দুটি প্লটই বাতিল হচ্ছে।

এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার-নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময় স্বল্পতায় তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি বলে জানা যায়।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব’ চলচ্চিত্র মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ১৩ অক্টোবর। এ চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করতে শুভ এক টাকা পারিশ্রমিক নেয়ার কথা জানিয়েছিলেন।

Tags: প্লটমুজিবরাজউকলিড বিনোদনশ্যাম বেনেগালসিনেমাহাসিনা সরকার
Previous Post

ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত

Next Post

রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার জাতির আকাঙ্খা, এটা পূরণ করতে চাই: ধর্ম উপদেষ্টা

Next Post
বিভিন্ন পেশার ব্যক্তিরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার জাতির আকাঙ্খা, এটা পূরণ করতে চাই: ধর্ম উপদেষ্টা

নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে: চরমোনাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT