চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:41 অপরাহ্ন 23, মার্চ 2023
in শিক্ষা
A A
সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার ২২ মার্চ রাতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেন। বৃহস্পতিবার ২৩ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা সাংবাদিকদের হেনস্থায় জড়িতদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে হল থেকে ছাত্রলীগের দৌরাত্ম্য এবং দেশীয় অস্ত্র বের করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতেরও দাবি জানান তারা।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘কয়দিন পরপরই বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়। কিন্তু এতে প্রশাসনের ভ্রুক্ষেপ দেখি না। আমাদের কথা হলো প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমায়? চলমান গুন্ডামি, ভন্ডামি, সন্ত্রাসী দূর করে ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে।’

ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অস্ত্র থাকে। কারা অস্ত্র রাখে তা সবারই জানা। পান থেকে চুন খসলেই আগ্নেয়াস্ত্রের মহড়া দেখা যায়। এতে সাধারণ শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত। হলের গণরুমে নির্যাতন হয়, নিয়মিত গেস্টরুম হয় প্রশাসনের ন্যূনতম পদক্ষেপ দেখতে পাই না। তার প্রমাণ সাংবাদিকদের উপর হামলা হলো। প্রশাসন আর কতদিন এভাবে নিশ্চুপ থাকবে। এরকম ঘটনার সুরাহা হওয়া দরকার।’

এর আগে বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে রড, চাপাতি, রামদা, কাঁচের বোতল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে বের হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দিকে যেতে চাইলে বটতলায় তাদের বাধা দেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। সেখানে ওই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্যদের ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা হয়। রাত পৌনে ৯ টার দিকে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ডিবিসি টেলিভিশনের আব্দুল্লাহ আল মামুন এবং একুশে টেলিভিশনের ক্যাম্পাস প্রতিনিধি জোবায়ের আহমেদের দিকে দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে যান ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। সেখানে ওই দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন জুবায়ের।

অভিয়োগ সূত্রে জানা যায়, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেনিন মাহবুব, সহ-সভাপতি হাসান মাহমুদ ফরিদ, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল ফারুক ইমরানের ইন্ধনে নাসির মুস্তাকিম (জিওলজিক্যাল সাইন্সেস-৪৭ ব্যাচ), আব্দুল্লাহ প্রিন্স (প্রাণীবিজ্ঞান-৪৯ ব্যাচ), অনুপ সরকার দীপ (পরিবেশ বিজ্ঞান- ৪৯ ব্যাচ), মাহমুদুল হাসান শান্ত (রসায়ন- ৪৯ ব্যাচ), মারুফ ফয়সাল (দর্শন, ৫০ ব্যাচ), কাজী রাইসুল জুহালা (নৃবিজ্ঞান, ৫০ ব্যাচ), রাকিবুল হাসান (নৃবিজ্ঞান , ৫০ ব্যাচ) ও আবু নাঈম (বাংলা, ৫০ ব্যাচ) তাদের ওপর হামলা করেন।

Previous Post

রেকর্ডময় সিরিজের নায়কেরা

Next Post

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সক্ষম ‘নির্বানল-৭১’

Next Post
অগ্নিনির্বাপণ প্রযুক্তি পরীক্ষা ও উন্নয়ন কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সক্ষম ‘নির্বানল-৭১’

বাস চাপায় নিহত ও আহতের ঘটনাস্থলে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস চাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT