চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডময় সিরিজের নায়কেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 23, মার্চ 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল রেকর্ডময় সিরিজের জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু এবং শেষ মিলে গেল একবিন্দুতে। প্রথম ম্যাচে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়। তৃতীয় ম্যাচেও রেকর্ড জয়। তবে সেটি উইকেটের দিক থেকে। প্রথমবার ১০ উইকেটে জয়ের রেকর্ড গড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

রেকর্ডময় সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মুশফিকুর রহিম। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে দ্রুততম (৬০ বলে) সেঞ্চুরির রেকর্ড গড়েন মি.ডিপেন্ডেবল। গ্লাভস হাতে উইকেটের পেছনেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
লিটন দাস ও নাজমুল হোসেন শান্তও ব্যাট হাতে ভালো করেন। অধিনায়ক তামিম ইকবাল শেষ ম্যাচে অপরাজিত থাকেন ৪১ রানে। আবার জ্বলে ওঠেন লিটন। সিরিজ জয়ের মঞ্চে করেন অপরাজিত ফিফটি।

সিরিজ জয়ের ম্যাচের নায়ক হাসান মাহমুদ। এ তরুণ নেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচ দ্য ম্যাচ।

প্রথম ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন তৌহিদ হৃদয়। অভিষেক ওয়ানডে রাঙান ৯২ রানের ইনিংস খেলে। সাকিব আল হাসান ৯৩ রান করে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন। বোলিংয়ে ইবাদত হোসেন ও নাসুম আহমেদ ছিলেন দুর্দান্ত।
দলীয় প্রচেষ্টায় সিরিজে বাংলাদেশ খেলেছে দাপুটে ক্রিকেট। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং-ফিল্ডিংও হয়েছে দুর্দান্ত। অপেক্ষা এবার টি-টুয়েন্টি সিরিজ রাঙানোর।

সিলেট ছেড়ে টি-টুয়েন্টির ভেন্যু চট্টগ্রামে পা রাখবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ আগামী ২৭ মার্চ। খেলা শুরু দুপুর ২টায়।

Tags: লিড স্পোর্টসসিলেট
Previous Post

কম্বলের নিচে বিষধর সাপ

Next Post

সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

Next Post
সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

অগ্নিনির্বাপণ প্রযুক্তি পরীক্ষা ও উন্নয়ন কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সক্ষম ‘নির্বানল-৭১’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT