চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 12, আগস্ট 2026
in রাজনীতি
A A
বিশেষ বৈঠকে ইসলামি আন্দোলনের নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত বর্তমান সিদ্ধান্ত বুধবারের মধ্যে পরিবর্তন না করা হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি বলেছে, শিক্ষক নিয়োগ পদ্ধতিকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) নগর আমেলার নিয়মিত সভায় প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণার সময় এ হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

সভায় শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রত্যাশা করেছিল। শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হবে বলেও আশা করেছিল জাতি। কিন্তু মানুষ গড়ার কারিগর শিক্ষকদের নিয়োগ পদ্ধতিকে অনিয়ম ও দুর্নীতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান প্রজন্মের চাহিদা ও পরিবর্তিত বাস্তবতা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন শিক্ষামন্ত্রী। ২০২৫ সালের একটি সরকারি নির্দেশনায় স্কুলের কর্মচারী নিয়োগ প্রক্রিয়া জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির হাতে ন্যস্ত করা হয়েছিল, যা স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ছিল।

কিন্তু বর্তমান মন্ত্রী ওই সিদ্ধান্ত বাতিল করে আবারও স্কুল ব্যবস্থাপনা কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন শেখ ফজলুল করীম মারুফ।

তিনি বলেন, বুধবারের মধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বর্তমান সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tags: কঠোর কর্মসূচিশিক্ষক নিয়োগ
Previous Post

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

Next Post

পাসপোর্ট কর্মকর্তার বাসায় গভীর রাতে নারী, সন্দেহে পুলিশ হেফাজতে দুজন

Next Post
নির্মাণাধীন বা পুরনো ভবন, আকাশে কিছু মেঘ ও সূর্যের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

পাসপোর্ট কর্মকর্তার বাসায় গভীর রাতে নারী, সন্দেহে পুলিশ হেফাজতে দুজন

ভারতীয় ক্রিকেটার শিবম দুবে মাঠে দাঁড়িয়ে আছেন, ক্যাপ ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার কে এই ভারতীয় ক্রিকেটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT