চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার কে এই ভারতীয় ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 12, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার শিবম দুবে মাঠে দাঁড়িয়ে আছেন, ক্যাপ ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা বাংলার এই ক্রিকেটারকে পশ্চিমবঙ্গের হুগলি থেকে গ্রেপ্তার করা হয়।

মেডিক্যাল পড়ুয়া এক শিক্ষার্থীর করা যৌন নিপীড়নের মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন পোরেল।

সোমবার গভীর রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

হুগলির মগরা থানায় অভিযোগটি দায়ের করেন ওই নারী শিক্ষার্থী। তার অভিযোগ, বিয়ের কথা বলে সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। এমনকি গোপন মুহূর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে তা দিয়ে পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করার অভিযোগও তোলা হয়েছে।

এজাহারে উল্লেখ করা তথ্য অনুযায়ী, খাবার না দিয়ে অভিষেক তাকে আটকে রেখেছিলেন। এতে ওই শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে হাঁটতে পর্যন্ত পারছিলেন না।

অভিযোগকারী আরও জানান, দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথেই ছিল। কিন্তু ক্রিকেটারের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তাদের সম্পর্কে চিড় ধরে।

২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অভিষেকের। পরে ভারত ‘এ’ দলেও ডাক পান। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন অভিষেক। আইপিএলে দিল্লির হয়ে ৩৫ ম্যাচ খেলে ৭৬৯ রান করেছেন।

Tags: অভিষেকগ্রেপ্তারভারতলিড স্পোর্টস
Previous Post

পাসপোর্ট কর্মকর্তার বাসায় গভীর রাতে নারী, সন্দেহে পুলিশ হেফাজতে দুজন

Next Post

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ

Next Post
বাংলাদেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা, জনসমাগম ও বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ

প্রধানমন্ত্রী মোদি ও ঢাকার প্রতিনিধির বৈঠক, ভারত-বাংলাদেশ সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT