চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুলা আছে গ্যাস নেই

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
5:15 অপরাহ্ন 16, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
গ্যাসের চুলা জ্বলছে, হাতে আগুন ধরাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বেশিরভাগ এলাকায় গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। চুলা জ্বালিয়ে টিপ টিপ করে কোনোরকম রান্না করে দিনযাপন করছেন বেশির এলাকার মানুষ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের সমস্যা তীব্র আকারে ধারণ করেছে, যার যাতাকলে পড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ কাঁঠালবাগান, কাঁটাবনসহ বেশিরভাগ জায়াগায় সকাল ৮টায় গ্যাস চলে গিয়ে রাত ৯টার পর আসে। সারাদিনে যে পরিমাণ চুলায় গ্যাস থাকে সেটি দিয়ে ডিম ভাজাও দুরূহ হয়ে উঠে। পরিবারের খাবার মেটাতে অনেকেই বাধ্য হয়ে চড়া মূল্যের সিলিন্ডার ব্যবহার করছেন।

রাজধানীর হাজারীবাগে এক বাসিন্দা চ্যানেল আই অনলাইনকে বলেন, শীতের এই দুই মাসে গ্যাসের চুলায় রান্না একেবারে করতে পারছি না, কিন্তু মাসে ঠিকই বিল দিতে হচ্ছে। ঠিক সময়ে বাচ্চাদের রান্না করে খাওয়াতে পারছেন না বলেও জানান তিনি।

কাঁটাবনে থাকেন মেহেদী হাসান। তিনি বলেন, সকাল ৮টার পর থেকে গ্যাস একেবারেই চলে যায়। নিভু চুলায় পানি গরম করাটাই কষ্টসাধ্য হয়ে উঠে, সেখানে রান্না করা স্বপ্নের চেয়েও বেশি কিছু।

আগারগাঁওয়ে রায়হান প্রধানীয়া নামে এক বাসিন্দা বলেন, আগে সকালে গ্যাসের সংকট ছিল। এখন ছব্বিশ ঘণ্টাই গ্যাসের সংকট।

মোহাম্মদপুরে চাকুরি করা এক দম্পতি জানালেন, গ্যাস থাকে না বলে প্রায় খাবার তারা বাইরে থেকে এনে খান। শরীর অসুস্থতার পাশাপাশি তাদের টাকাও খরচ হচ্ছে প্রচুর।

বাংলাদেশে গ্যাসের সংকট ও চুলা ব্যবহারে সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ
রাজধানীর বেশিরভাগ এলাকার অবস্থাই এমন, চুলায় গ্যাস থাকে না ভোর থেকে মধ্যরাত পর্যন্ত। ছবি: ফেসবুক গ্রুপ থেকে থেকে নেওয়া স্ক্রিনশট।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, দেশে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। দিনে ৩০০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া গেলে শিল্প– আবাসিকের চাহিদার অনেকখানি পূরণ করা সম্ভব হয়। একইসঙ্গে দেশের গ্যাসক্ষেত্রগুলোতেও উৎপাদন কমেছে। আমদানি বাড়ানো গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

অন্যদিকে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনে করে, জনগণকে নিরবচ্ছিন্ন গ্যাস না দিয়ে বিল বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক।

মঙ্গলবার দুপুরে রাজধানীবাসীর এমন নাকাল অবস্থা নিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের স্বল্পতা রয়েছে। বর্তমানে কিছু সংকটও রয়েছে। তবে এটা সাময়িক। আশা করছি, কয়েকদিনের মধ্যেই সংকট দূর হবে। গ্যাসের সরবরাহ বাড়বে।

Tags: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশগ্যাস সংকটবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Previous Post

‘ওমর’ দেখতে বসলে দর্শক শেষ না করে উঠবে না: রাজ

Next Post

জেলে কাটানো দুর্বিষহ দিনের বর্ণনায় মুখ খুললেন রিয়া

Next Post
রিয়া জেলে কাটানো দুর্বিষহ দিনের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলে কাটানো দুর্বিষহ দিনের বর্ণনায় মুখ খুললেন রিয়া

চ্যানেল আই অনলাইন: রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা 'ক্রীতদাসের হাসি'. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় মঞ্চে আসছে ‘ক্রীতদাসের হাসি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT