চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় মঞ্চে আসছে ‘ক্রীতদাসের হাসি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 16, জানুয়ারি 2024
in শিল্প সাহিত্য
A A
চ্যানেল আই অনলাইন: রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা 'ক্রীতদাসের হাসি'. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে শওকত ওসমান রচিত কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘ক্রীতদাসের হাসি’।

নাটকটির নির্দেশনায় রয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ড. সাইদুর রহমান লিপন।

ক্রীতদাসের হাসি মঞ্চায়ন নিয়ে নাটকটির নির্দেশক ড. সাইদুর রহমান লিপন বলেন, দাস প্রথা বিলুপ্ত হলেও নিউ লিবারেল যুগের বর্তমান আর্থ-সামাজিক বিশ্বব্যবস্থায় দাসত্বের বহুস্তরায়িত রূপান্তর ঘটেছে। ক্ষমতার আধিপত্য মানুষের সহজাত চিন্তা ও কর্মের স্বাধীনতাকে সংকুচিত করে নিয়ত পরাধীনতার শৃঙ্খলে বন্দি করছে। কিছু সংখ্যক মানুষ আজ বিশ্বায়নের যুগে শাসনক্ষমতার কৌশলী ব্যবস্থাপনায় সুবোধ শান্ত আজ্ঞাবহ গোষ্ঠীতে পরিণত হচ্ছে। এরূপ এক নতুন বাস্তবতায় শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ যুগস্পর্শী ও সমকালীন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঞ্চ ও পোশাক পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মহসিনা আক্তার, আলোক পরিকল্পনা ও অভিনয়ের তত্ত্বাবধানে ধীমান চন্দ্ৰ বর্মণ, সহকারী নির্দেশক আব্দুর রাজ্জাক।

দর্শকরা ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা মূল্যের টিকিটের মাধ্যমে নাটকটি উপভোগ করতে পারবেন। অনলাইন মাধ্যমে টিকিট সংগ্রহের জন্য https://www.tuca.edu.bd/ticketskritodasherhashi লিংকে ক্লিক করুন অথবা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের অভ্যর্থনা শাখায় সরাসরি যোগাযোগ করুন ০১৩২২৮৪৪০৩২ নাম্বারে।

নাটকটির পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মিডিয়া পার্টনার চ্যানেল আই।

Tags: নাট্যকলাবিশ্ববিদ্যালয়
Previous Post

জেলে কাটানো দুর্বিষহ দিনের বর্ণনায় মুখ খুললেন রিয়া

Next Post

শীতকালে পা ফেটে যাওয়া রোধ করার উপায়

Next Post
শীতকালে পা ফাটা রোধে যত্ন নেওয়ার উপায় দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতকালে পা ফেটে যাওয়া রোধ করার উপায়

বাম জোটের প্রতিবাদে চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বাম জোটের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT