চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে এক ফ্রেমে প্রেম ও পূর্ণতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 14, জুন 2025
in বিনোদন
A A
প্যারিসে প্রেমের ছবি, যুবক ও যুবতীর রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

“এখনো স্বপ্নই মনে হয়, কিন্তু এটা আমাদের গল্প।”—ভালোবাসার শহর প্যারিসে তোলা বেশকিছু ছবি দিয়ে ঠিক এমনই এক অনুভূতির গল্প শেয়ার করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শুক্রবার (১৩ জুন) ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবির সঙ্গে এই প্রেমভরা ক্যাপশন দেন তিনি। ছবিগুলোর পটভূমিতে ছিল আইফেল টাওয়ার—প্যারিসের প্রতিটি কোণ যেন একেকটা গল্প বলছে। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন মেহজাবীন এবং তার জীবনসঙ্গী, বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।

প্যারিসে প্রেমিক যুগল ইফেল টাওয়ার দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ ছবিগুলোতে কখনো দুজনকে দেখা গেছে হেঁটে যেতে, কখনো আইফেল টাওয়ারের দিকে মুখ করে বসে থাকতে কিংবা কখনো বা প্যারিসের রেলিং ধরে একে অপরের চোখে চোখ রাখতে। কোনো ছবিতে মেহজাবীন মেজেন্ডা পোশাকে, চুলে হালকা হাওয়া লাগিয়ে তাকিয়ে আছেন আকাশের দিকে; কিংবা ক্যামেরার দিকে ছুড়ে দিচ্ছেন উড়ন্ত চুমু! প্রতিটি ফ্রেমই যেন শুধু ছবি নয়—ভালোবাসার ভাষ্য।

মেহজাবীনের এই পোস্ট শেয়ার হতেই নেটিজেনদের মধ্যে রীতিমতো আলোড়ন পড়ে যায়। মুহূর্তেই লাইক আর মন্তব্যে ভরে যায় পোস্টটি। কারও মতে, “পৃথিবীর সবচেয়ে সুন্দর দাম্পত্য ছবি’, কেউবা লিখেছেন, ‘তোমাদের প্রেমে ঈর্ষা হয়!” কিংবা কেউ লিখেছেন, “একটু বেশিই সুন্দর।”

প্যারিসে আইফেল টাওয়ারের সামনে সুন্দরী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ শুধু ভক্তই নন, শোবিজ অঙ্গনের অনেক তারকাও কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।

বছরের শুরুতেই মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর প্রকাশ্যে আসে। যদিও দুজনেই অনেকদিন ধরে একসঙ্গে কাজ করেছেন, সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। তবে বিয়ের পর এই প্রথমবার এতটা উন্মুক্ত ভালোবাসায় নিজেদের প্রকাশ করলেন তারা!

প্যারিসে এই ফটোশুট ছিল শুধুই ব্যক্তিগত সময়ের অংশ, না কি নতুন কোনো ভিজ্যুয়াল প্রজেক্টের ইঙ্গিত—এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে যেভাবেই হোক, এই ছবিগুলো যেন প্রেম ও সৌন্দর্যের অনবদ্য সংমিশ্রণ!

প্যারিসে প্রেমের মুহূর্তে দম্পতি, ইফেল টাওয়ার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ প্যারিস শুধু একটি শহর নয়—ভালোবাসার প্রতীক। আর সেই শহরে দাঁড়িয়ে যখন একজন শিল্পী বলেন,“তুমি আমার প্রার্থনার উত্তর, এই ক্ষণিকের দুনিয়ায় আমার চিরন্তন।” তখন সেটি শুধু ক্যাপশন নয়, হয়ে ওঠে অনুভবের এক স্থায়ী দলিল।

ক্যাপশনে মেহজাবীন আরো লিখেন, “ভালোবাসার শহরে—যেখানে প্রতিটি রাস্তা যেন রোমান্সের কথা বলে—সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আমাদের গল্পটা এমনভাবে লেখার জন্য।”

Tags: আদনান আল রাজীবনাটকপ্যারিসমেহজাবীনলিড বিনোদনসিনেমা
Previous Post

ট্রেন্ডিংয়ে শীর্ষ পাঁচে দুই নাটক নিয়ে অপূর্ব!

Next Post

বাংলাদেশ কোচের পদত্যাগ চাইলেন বাফুফে কর্মকর্তা, বিব্রত তাবিথ আউয়াল

Next Post
বাংলাদেশ ফুটবল দলের কোচের পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কোচের পদত্যাগ চাইলেন বাফুফে কর্মকর্তা, বিব্রত তাবিথ আউয়াল

ইসরায়েলি হামলা নিয়ে খামেনি ভাষণে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের হামলা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন খামেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT