চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে শীর্ষ পাঁচে দুই নাটক নিয়ে অপূর্ব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 14, জুন 2025
in বিনোদন
A A
অপূর্বের স্টাইলিশ লুক, sunglasses সহ, ট্রেনের জানালা দিয়ে দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া বিভিন্ন নাটকের মধ্যে দর্শকপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে জোভান ও নিহা অভিনীত ‘আশিকি’। ৮ জুন নাটকটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে এটি পৌঁছে যায় ট্রেন্ডিংয়ে সবার উপরে! এর পর থেকে এখনো এটি শীর্ষস্থানে অবস্থান করছে!

তবে শীর্ষ ৫ নাটকের মধ্যে একাধিক নাটক নিয়ে তালিকায় অবস্থান করা একমাত্র অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ৫ নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে তার অভিনীত দুটি নাটক! একটি হলো মাশরিকুল আলম পরিচালিত হৃদয়ছোঁয়া নাটক ‘ঘ্রাণ’, অন্যটি রোমান্টিক ধাঁচের ‘প্রিয় প্রজাপতি’, এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

এরমধ্যে গত ১০ জুন ধূপছায়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘ঘ্রাণ’। ঈদের নাটকের মধ্যে এটি অবস্থান করছে চার নম্বরে, আর সার্বিকভাবে দেশের ইউটিউব ট্রেন্ডিংয়ে অবস্থান করছে ৯ নম্বরে। নাটকটি এরইমধ্যে সাড়ে তিন মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে, মন্তব্য করেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার দর্শক! অপূর্বের সংবেদনশীল অভিনয় এবং মায়ের প্রতি আবেগঘন গল্পের কারণে ‘ঘ্রাণ’ দর্শকমনে তীব্র সাড়া ফেলেছে।

অন্যদিকে নতুন সংযোজন ‘প্রিয় প্রজাপতি’, নাটক হিসেবে ট্রেন্ডিংয়ে এটির অবস্থান ৫ নম্বরে! তবে সার্বিক কন্টেন্ট ট্রেন্ডিংয়ে এটির অবস্থান ১০ নম্বরে! অপূর্ব-ফারিণ জুটির রসায়ন এবং নির্মাণশৈলী নিয়ে ইতিমধ্যেই দর্শকপ্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

ঈদের এই নাটকটি ৮ জুন ইউটিউবে মুক্তি পায়। তবে ধীরে ধীরে দর্শকপ্রিয়তা পেতে থাকে ‘প্রিয় প্রজাপতি’।

আশিকি, ঘ্রাণ ও প্রিয় প্রজাপতি ছাড়াও ট্রেন্ডিংয়ে থাকা ঈদের ৫ নাটকের বাকি দুই নাটকের মধ্যে একটি মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রশংসিক নাটক ‘ক্ষতিপূরণ’। এতে জুটিবব্ধ হয়ে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। সার্বিক কন্টেন্ট বিচারে ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে থাকলেও নাটকের মধ্যে এর অবস্থান শীর্ষে থাকা ‘আশিকি’র পরেই, আর অন্য নাটকটি হলো নিলয় হিমি অভিনীত নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’।

Tags: অপূর্বইউটিউব ট্রেন্ডিংঈদের নাটকনাটকনিহালিড বিনোদন
Previous Post

বিমান দুর্ঘটনায় চুপ থাকতে পারলেন না হানিয়া-মাওরা-মাহিরা

Next Post

প্যারিসে এক ফ্রেমে প্রেম ও পূর্ণতা!

Next Post
প্যারিসে প্রেমের ছবি, যুবক ও যুবতীর রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে এক ফ্রেমে প্রেম ও পূর্ণতা!

বাংলাদেশ ফুটবল দলের কোচের পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কোচের পদত্যাগ চাইলেন বাফুফে কর্মকর্তা, বিব্রত তাবিথ আউয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT