চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন স্টিফেন ফোর্বস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নতুন কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে স্টিফেন ফোর্বসকে নিযুক্ত করেছে ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিলে স্টিফেন ফোর্বসের ২০ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং নতুন পদে তিনি শিক্ষা, শিল্পকলা ও ইংরেজি ভাষার সাথে সম্পর্কিত বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করবেন।

স্টিফেন তার কর্মজীবনের সুদূরপ্রসারী অভিজ্ঞতায় সুদান, কুয়েত ও বতসোয়ানায় কান্ট্রি ডিরেক্টর এবং পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় রিজিওনাল প্রোগ্রামস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত চীনের লিগ্যাল রিফর্ম প্রোগ্রামের ইউরোপীয় কো-ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমএসসি এবং এডিনবরা ইউনিভার্সিটি থেকে মান্দারিন চাইনিজে এমএ (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

স্টিফেন বলেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর পদে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের মানুষ বিশেষ করে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের মাঝে ইতোমধ্যে তৈরি হওয়া বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং আমাদের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে নানাবিধ সুযোগ সৃষ্টি করাই হবে আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, শিল্পকলা, শিক্ষা ও ইংরেজি ভাষার বিকাশে পরিচালিত আমাদের সুদূরপ্রসারী উদ্যোগ ও প্রকল্প এই লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে আমি ব্রিটিশ কাউন্সিল টিম এবং একইসাথে, আমাদের বন্ধু ও অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করতে চাই। আমার প্রত্যাশা, মানুষের জন্য সুযোগ তৈরির ক্ষেত্রকে আরও প্রশস্ত করতে, আমাদের শান্তিপূর্ণ সম্পর্ককে আরও টেকসই করতে এবং দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করব।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধি ও মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশে ৭৩ বছর আগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির কার্যক্রমের নেতৃত্ব দিবেন স্টিফেন।

Tags: বাংলাদেশব্রিটিশ কাউন্সিল
Previous Post

অভিযোগে নাম আসা মানেই আসামি নয়: চিফ প্রসিকিউটর

Next Post

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান

Next Post
প্রেস কনফারেন্সে তিনজন বক্তা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান

ধানমন্ডিতে বন্যা পরবর্তী তহবিলের জন্য কনসার্টে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরবর্তী তহবিল গঠনে ধানমন্ডিতে কনসার্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT