চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরবর্তী তহবিল গঠনে ধানমন্ডিতে কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
ধানমন্ডিতে বন্যা পরবর্তী তহবিলের জন্য কনসার্টে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরবর্তী সংকটকাল মোকাবিলা করতে অর্থের প্রয়োজন। এ কারণে তহবিল গঠনে “গাই বাংলার গান” শিরোনামের কনসার্টের আয়োজন করেছে বাংলার গান পরিষদ ও স্টুডিও সুরুং সাংস্কৃতিক সংগঠন।

আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আয়োজকরা।

তারা বলছেন, বাংলার সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে রক্ষা এবং বন্যা পরবর্তী সংকট মোকাবিলায় তহবিল সংগ্রহ করতে এই আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের বৈষম্য দূরীকরণের পথে এগিয়ে যাওয়া।

বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পুনর্বাসনে এবং বন্যা পরবর্তী রোগব্যাধির চিকিৎসায় অবদান রাখতেই এই আয়োজন। জানা যায়, গত মে মাস থেকে চলতি আগস্ট পর্যন্ত চার মাসে প্রাকৃতিক দুর্যোগে ১ কোটি ৮৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আয়োজকরা মনে করেন, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বলেছে, এবারের বন্যায় ২০ লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে আছে। আর এ বছর এখন পর্যন্ত সব দুর্যোগ মিলিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা ৫০ লাখ। একজন সচেতন বাংলাদেশের নাগরিক ও শিল্পী হিসেবে আমাদের মনে হয়েছে বন্যা পরবর্তী সংকট মোকাবিলা ও বন্যার্তদের পুনর্বাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই ত্রাণ তহবিল গঠনের অন্যতম আয়োজক ও কণ্ঠশিল্পী বাসু দেব বলেন, অনুষ্ঠান থেকে সংগৃহীত সকল তহবিল বন্যার্তদের সাহায্যের জন্য প্রদান করা হবে।

এই অনুষ্ঠানে পারফর্ম করবে দেশের জনপ্রিয় কিছু ব্যান্ড দল। জলের গান, সর্বনাম, দ্যুলোক, সমঞ্চ গান ছাড়াও উপস্থিত থাকবেন জনপ্রিয় সংগীত শিল্পী পিন্টু ঘোষ, বাউল শফি মণ্ডল ও আরিফ বাউলসহ আরো অনেকে।

আয়োজকরা বলছেন, টিকিট ভেন্যুতেই পাওয়া যাবে। গেট ওপেন করা হবে দুপুর একটায়। শুভেচ্ছা মূল্য হিসেবে মাত্র ৫০ টাকা। এর বাইরে বন্যার্দের জন্য চাইলে যে কেউ সাধ্যমত কন্ট্রিবিউট করতে পারেন। যা বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে।

Tags: কনসার্টজলের গানধানমন্ডিবন্যাসর্বনাম
Previous Post

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান

Next Post

বস্ত্র অধিদপ্তর এবং তাঁত বোর্ড পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

Next Post
বস্ত্র ও পাট উপদেষ্টা বস্ত্র অধিদপ্তর পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্ত্র অধিদপ্তর এবং তাঁত বোর্ড পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

বিচারপতি মানিক ঢাকা কেন্দ্রীয় কারাগারে শ্যোন এরেস্টে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যোন এরেস্ট দেখিয়ে বিচারপতি মানিক ঢাকা কেন্দ্রীয় কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT