চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যোন এরেস্ট দেখিয়ে বিচারপতি মানিক ঢাকা কেন্দ্রীয় কারাগারে

 বিচারপতি মানিককে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বিচারপতি মানিক ঢাকা কেন্দ্রীয় কারাগারে শ্যোন এরেস্টে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে গত ২৩ আগস্ট গ্রেপ্তারের পর সিলেট আদালত থেকে জামিন পাওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকায় আনা হয়েছে।

আজ মঙ্গলবার র‍্যাবের হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়েছে। ঢাকায় তার বিরুদ্ধে ৪/৫ টি মামলা আছে। এসব মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক  লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে৷ মঙ্গলবার বিকেল পৌনে ৬ টায় তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র‍্যাবের হেলিকপ্টার অবতরণ করেছে। ঢাকা মহানগর পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। তাকে ঢাকার মামলায় গ্রেপ্তার দেখানো হবে৷

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপ্স) ইসরাইল হাওলাদার বলেন, তিনি সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরো চার পাঁচটি মামলা রয়েছে। ঢাকার একটি মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

এদিকে আজ মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুরের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আজ সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাবেক বিচারপতি মানিককে আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানবঢাল করে তাকে এজলাসে হাজির করেন। শুনানির সময়ে তার পক্ষে থাকা সরকার নিযুক্ত আইনজীবী জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে আপাতত সিলেটের কারাগারে থাকতে হবে।

গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে মানিককে বিজিবি আটক করে।পরদিন বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত।

তবে ওই দিন বিকেলে আদালতে তোলার সময় আলোচিত এই সাবেক বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তার অন্ডকোষে অস্ত্রোপচার করা হয়। পরে ১২ সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মানিককে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই কড়া নিরাপত্তার মধ্যে মানিককে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

Tags: বিচারপতি মানিক
Previous Post

বস্ত্র অধিদপ্তর এবং তাঁত বোর্ড পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

Next Post

গত ১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা ও জরিমানা আদায়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১৫২ মামলা, জরিমানা ৭ লাখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT