চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিবৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 02, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদ ও বিনোদন চ্যানেল চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান ও কটাক্ষ করা অগ্রহণযোগ্য দাবি করে একটি বিবৃতি প্রকাশ করেছে ১৫ টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন।

রোববার (২ এপ্রিল) সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাশরুর জামান রনি বিবৃতিটি প্রেরণ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, “বেশ কিছুদিন পরে আমরা প্রত্যক্ষ করছি যে, দেশের একটি বিশেষ মহল উদ্দেশ্যপূর্ণভাবে নানা অজুহাতে আমাদের মহান মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শহীদদের উপহাস, কটাক্ষ, অসম্মান এবং হেয় প্রতিপন্ন করে চলেছে। এ অপপ্রচারে লিপ্ত হয়েছে বিএনপি এবং তাদের সমগোত্রীয় রাজনৈতিক দল, কতিপয় পেশাজীবী, সাংবাদিক এবং সুশীল সমাজের একটি অংশ। এদের মূল উদ্দেশ্য হল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা এবং জাতীয় জীবনের প্রায় সকল ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের অভাবনীয় অর্জনকে আড়াল করা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্দেশ্যপূর্ণ মহলের অপতৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ ও প্রশ্নবিদ্ধ করার সরকার আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যম, বাক-স্বাধীনতা এবং গণতন্ত্রের নামে বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক সমাজচেতনার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও আক্রমণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার প্রত্যয় বাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি এবং যেকোন অজুহাতে বাংলাদেশের বিষয়ে বিদেশীদের অযাচিত হস্তক্ষেপের নিন্দা জানাচ্ছি।”

চ্যানেল আই অনলাইন সংবাদে আলোচনায় অভিনেত্রী আখি, বাবার অবদান নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবৃতি দাতা সংগঠন সমূহ হচ্ছে – ১. সম্মিলিত সাংস্কৃতিক জোট, ২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, ৩. জাতীয় কবিতা পরিষদ, ৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ,৫. বাংলাদেশ পথনাটক পরিষদ, ৬. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, ৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, ৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ, ৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, ১০. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, ১১. আইটিআই বাংলাদেশ কেন্দ্র, ১২. অভিনয় শিল্পী সংঘ, ১৩. বাংলাদেশ গ্রাম থিয়েটার, ১৪. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট এবং ১৫. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

 

Tags: বিবৃতিসম্মিলিত সাংস্কৃতিক জোট
Previous Post

যে ৯ অনুভূতি ধারণ করবে ভারত বিশ্বকাপ

Next Post

ক্রিকেটার ‘নায়ক’ সেলিম দুরানি মারা গেছেন

Next Post
প্রয়াত ক্রিকেটার সেলিম দুরানি, স্মৃতিচারণ ও শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ‘নায়ক’ সেলিম দুরানি মারা গেছেন

বিশেষ পোশাক পরা স্বাস্থ্যকর্মীরা মারবার্গ ভাইরাসের নমুনা সংগ্রহ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণঘাতী মারবার্গ ভাইরাস নিয়ে সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT