চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার ‘নায়ক’ সেলিম দুরানি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 02, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রয়াত ক্রিকেটার সেলিম দুরানি, স্মৃতিচারণ ও শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৬১-৬২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার সেলিম দুরানি। দুই ম্যাচে একাই নিয়েছিলেন ১৮ উইকেট। ইংলিশদের বিপক্ষে জয়ের সেই নায়ক ৮৮ বছর বয়সে মারা গেলেন।

রোববার ভারতের গণমাধ্যম দুরানির মৃত্যুর খরবটি দিয়েছে। গুজরাটের জামনগরে ছোট ভাই জাহাঙ্গীর দুরানির বাসায় থাকতেন তিনি। গত জানুয়ারিতে ঊরুর হাড় ভেঙে যাওয়ার পর দুরানি অস্ত্রোপচার করিয়েছিলেন। তখন থেকেই শয্যাশায়ী, আর সেরে ওঠা হয়নি।

১৯৩৪ সালের ১১ সেপ্টেম্বর আফগানিস্তানের কাবুলে জন্ম দুরানির। আফগানিস্তানে জন্ম নিলেও পারফরম্যান্স দিয়ে ভারতীয় ক্রিকেটে জায়গা করে নেন সাবেক অলরাউন্ডার।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে দর্শকদের মন জয় করেছিলেন। দলের চাহিদা অনুযায়ী ছক্কা মারার খ্যাতিও ছিল। ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন।

১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্রেবোর্ন স্টেডিয়ামে শেষ টেস্টটি খেলেছিলেন বাঁহাতি দুরানি। ১৯৬০ সালে ওই মাঠেই অভিষেক হয়েছিল। ২৫.০৪ ব্যাটিং গড় নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করেন।

১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত ২৯ টেস্ট খেলেন দুরানি। ভারত জার্সিতে তার ব্যাটে আসে ১,২০২ রান। সবমিলিয়ে ৭৫টি উইকেট শিকার করেন।

ক্রীড়া জগতের নায়ক ছাড়াও পর্দার নায়কও ছিলেন দুরানি। ১৯৭৩ সালে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। তার বিপরীতে ছিলেন সেসময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভিন ববি।

Tags: ইংল্যান্ডভারতলিড স্পোর্টসসেলিম
Previous Post

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিবৃতি

Next Post

প্রাণঘাতী মারবার্গ ভাইরাস নিয়ে সতর্কতা

Next Post
বিশেষ পোশাক পরা স্বাস্থ্যকর্মীরা মারবার্গ ভাইরাসের নমুনা সংগ্রহ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণঘাতী মারবার্গ ভাইরাস নিয়ে সতর্কতা

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৮৪. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৮৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT