অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফকে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ভূমি ও বিমান সচিব বলেছেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়গুলোকে সেবাবান্ধব ও জনকল্যাণমুখী করার চেষ্টা করেছেন উপদেষ্টা হাসান আরিফ। আইন অঙ্গণে অবদান রাখার পাশাপাশি বাবা হিসেবে হাসান আরিফ যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন তার একমাত্র ছেলে। তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।








