চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে ছোট ছবির সবচেয়ে বড় উৎসবে রাজীব রাফি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 23, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
ফ্রান্সে বড় উৎসবের ছবি, রাজীব রাফি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্পদৈর্ঘ্য বা ছোট ছবির কান উৎসব হিসেবে বিশ্বে পরিচিত ফ্রান্সের ক্লেমোঁ-ফেরঁ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল। আসন্ন ৪৭তম এই উৎসবে এবার নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা রাজীব রাফির ছবি ‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’।

চ্যানেল আই অনলাইনকে রাজীব রাফি জানান, উৎসবে ‘ল্যাব কম্পিটিশন’ বিভাগে মনোনীত হয়েছে ‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’। এই বিভাগে ইতালি, ফ্রান্স, মেক্সিকো, জাপান, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন দেশের মোট ২৬টি সিনেমা দেখানো হবে।

পৃথিবী শ্রেষ্ঠ ছোট ছবির এই উৎসবটি শুরু হচ্ছে আগামি ৩১ জানুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন রাফি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এই তরুণ নির্মাতা।

ফ্রান্সে কোর্ট উৎসবের দৃশ্য, দর্শক ও শিল্পীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
ক্লেমোঁ-ফেরঁ উৎসবের অফিশিয়াল পোস্টার

‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ ছবিটির পুরোটাই ড্রোন ব্যবহার করে শুটিং করা হয়েছে বলে জানান রাফি। কারণ জানিয়ে তিনি বলেন, ‘একটা ঘোস্ট লাইক পারসেপশন তৈরী করতেই ড্রোন ব্যবহার করা। মুর্দ্দা কথা, অদ্ভুত এবং ভয়ঙ্করের মধ্যে এক জাদু বাস্তবতাময় ভিজ্যুয়াল একটা জার্নি তৈরী করতেই এমনভাবে শুট পরিকল্পনা।”

ছবিটিকে এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ বলছেন রাফি। তিনি বলেন, ‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ ছবিটি এক্সপেরিমেন্টাল, কিন্তু একটা ন্যারেটিভ ফ্লো ও আছে। আবার এটিকে ডিটেক্টিভ ফিকশনও বলা যায়। এটা এ কারণে বলছি, ডিটেক্টিভ গল্প মানেই মিসিং পারসনকে খোঁজার গল্প। আমার ছবিতেও এই ট্রেড ব্যবহার করেছি, কিন্তু একটু এক্সপেরিমেন্ট ফর্মে।

বনাঞ্চলে একটি জলাধার, চারপাশে সবুজ গাছপালা, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ
ক্লেমোঁ-ফেরঁ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশি ছবির পোস্টার

রাফি জানান, বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলেছে ছবিটি। পরিচালনার পাশাপাশি ছবির গল্পও লিখেছেন রাজীব রাফি নিজেই। ছবির চিত্রনাট্য যৌথভাবে তৈরী করেছেন রাফি ও তোতো তীমথিয়। রাফি বলেন, গত বছরের শেষের দিকে শুট করেছি, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে এ বছরের মাঝামাঝি হয়ে যায়। ছবিটির দৈর্ঘ্য ১৫ মিনিট!

খনা টকিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন আশিক মোস্তফা। সহ প্রযোজক হিসেবে আছেন আদনান আহমেদ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকন, শ্যামল শিশির, তোতো তীমথিয়, দীপঙ্কর দীপ, এমডি জনি এবং নাজিম উদ্দিন।

বনজঙ্গলে কিছু মানুষ প্রকৃতি পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ এর শুটিংকালীন

‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ ছবিটি রাজীব রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ২০১৯ সালে রাজীব রাফির লেখা চিত্রনাট্যে অং রাখাইনের ‘দি লাস্ট পোস্ট অফিস’ চলচ্চিত্রটিও একই উৎসবে দেখানো হয়।

ছবির দৃশ্যধারণে চিত্রগ্রাহক মাজহারুল রাজু, প্রধান সহকারী পরিচালক হিসেবে আছেন গোলাম দাইয়ান কিম, ড্রোন অপারেটর শেখ সমুদ্র, সম্পাদনায় কিসলু গোলাম হায়দার, শিল্প নির্দেশনায় সাদ্দাম খন্দকার জয়, পোশাক পরিকল্পনায় পূজাঞ্জলি চৌধুরী, সাউন্ড ডিজাইনে শাকির আহমেদ অন্তু, মিউজিক করেছেন রায়হান রিজওয়ান, লোকেশন সাউন্ড করেছেন সাজ্জাদ আহমেদ, সাউন্ড ডিজাইন সুপারভাইজ করেছেন পিউ এম. জেসমিন এবং কালার গ্রেডিংয়ে হিমেল সাহা ও রিজওয়ান রিফাত।

Tags: ছোট ছবিলিড বিনোদনসিনেমাস্বল্পদৈর্ঘ্য
Previous Post

জানুয়ারিতে ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে: আবহাওয়া অফিস

Next Post

চাঁদপুরে মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় ৫ জন নিহত

Next Post
চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় নিহত ৫ জনের লাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় ৫ জন নিহত

ফজলুর রহমানের ছবি, তিনি পরিপাটি পোষাক ও হিজাব পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজলুর রহমানকে সভাপতি করে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT