চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, রবিবার জুবিনকে শেষ শ্রদ্ধা

শনিবার রাতে ভারতে পৌঁছেছে জুবিনের মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
জনসমাগমের মধ্যে রবিনের স্মরণসভা, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের ঘরের ছেলে জুবিন গার্গকে হারিয়ে কাঁদছে আসামের মানুষ। শনিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে রাজ্য সরকার। এদিকে শনিবার মধ্যরাতে আসামে আসছে জুবিনের মরদেহবাহী বিমান।

এরইমধ্যে দিল্লীতে পৌঁছে গেছে জুবিনের মরদেহ। সেখান থেকে আসামের গুহাটি শহরের উদ্দেশে রওনা হয়েছে বিমানটি৷

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সকল ভক্ত যেন প্রয়াত সংগীত কিংবদন্তী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।

মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন-এর শুভানুধ্যায়ীরা রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।”

তিনি আরও যোগ করেন,“আমাদের সরকার নিশ্চিত করেছে যেন প্রত্যেকে শ্রদ্ধা জানানোর সুযোগ পান। অনুরোধ করছি, শৃঙ্খলা বজায় রেখে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করুন, যাতে আমরা আমাদের প্রিয় জুবিনকে যথাযথ মর্যাদায় বিদায় জানাতে পারি।”

এরআগে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, সাংস্কৃতিক আইকন শ্রদ্ধেয় জুবিন গার্গের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আসাম সরকার। এই উপলক্ষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই সময়ে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান, ভোজসভা বা আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হবে না। শ্রদ্ধার নিদর্শন হিসেবে ‘সেবা সপ্তাহ’-এর যেসব কর্মসূচি আনুষ্ঠানিকতা বা সুবিধা বিতরণের সঙ্গে যুক্ত, সেগুলো স্থগিত রাখা হয়েছে। তবে স্বাস্থ্য শিবির, যক্ষ্মা রোগীদের জন্য ‘নিক্ষয় মিত্র’ সহায়তা এবং বৃক্ষরোপণসহ সেবামূলক কার্যক্রমগুলো চলতে থাকবে।

Tags: 'জয় বাংলা জয় শেখ হাসিনা'আসামগানগায়কজুবিনভারতশোকসিনেমা
Previous Post

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু বাংলাদেশের

Next Post

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ‘সেফ হাউজ’ বানিয়েছিল সন্ত্রাসীরা

Next Post
সন্ত্রাসীদের সেফ হাউজের নির্মূল অভিযান, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ‘সেফ হাউজ’ বানিয়েছিল সন্ত্রাসীরা

তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবি করে গ্রেপ্তার, পুলিশি অভিযানে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়েন্দা পরিচয়ে তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT