চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দল

শেষ ওভারে কিছুটা নাটকীয়তা দেখা মিলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে। ৬ বলে জিততে বাংলাদেশের লাগতো ৫ রান। প্রথম বলে ৪ মারেন জাকের আলি। পরের বলে বোল্ড হয়ে যান। তৃতীয় বল শেখ মেহেদী রান করতে ব্যর্থ হয়ে চতুর্থ বলে আউট হয়ে যান। পঞ্চম বলে খানিকটা ঝুঁকি নিয়েই রান আদায় করে জয় নিশ্চিত করেন শামীম পাটোয়ারী ও নাসুম আহমেদ।

দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পূঁজি গড়েছিল শ্রীলঙ্কা। তবে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ভর করে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। দারুণ জয়ে এশিয়া কাপ টি-টুয়েন্টির সুপার শুরু করল লিটন দাসের দল।

শনিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দুনিথ ওয়েল্লাগের প্রয়াত বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে মাঠের লড়াইয়ে নামে দুদল। নির্ধারিত ২০ শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে চারিথ আশালাঙ্কা দল। জবাবে নেমে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে নেঙার করে বাংলাদেশ।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলে খালি হাতে ফেরেন তানজিদ তামিম। দ্বিতীয় উইকেট লিটন দাস ও সাইফ মিলে যোগ করেন ৩৪ বলে ৫৯ রান। ৬.৩ ওভারে লিটনকে ফেরান হাসারাঙ্গা। ১৬ বলে ২৩ রান করেন টাইগার অধিনায়ক।

তৃতীয় উইকেটে সাইফ হাসান ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৪৫ বলে ৫৪ রান। ১৪তম ওভারের শেষ বলে সাইফ ফিরলে জুটি ভাঙে। ২ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬১ ফেরেন সাইফ। পরে তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারী মিলে যোগ করেন ২৭ বলে ৪৫ রান। ১৮.৩ ওভারে ১৫৯ রানে হৃদয়কে ফেরান দুশমন্থ চামিরা। ৪টি চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন হৃদয়। জয় থেকে ১ রান দূরে থাকতে ফিরে যান জাকের। ৪ বলে ৯ রান করেন। ওভারের চতুর্থ বলে ফিরে যান শেখ মেহেদী। পরে পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন নাসুম ও শামীম। শামীম ৯ রান করে অপরাজিত থাকেন।

লঙ্কানদের হয়ে ভানিডু হাসারাঙ্গা ও দাসুন শানাকা দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে ৩০ বলে ৪৪ রান তোলেন। পঞ্চম ওভারের শেষ বলে তাসকিন জুটি ভাঙেন। টাইগার পেসারের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিশাঙ্কা। ৩ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২২ রান করেন।

সপ্তম ওভারের চতুর্থ বলে মেন্ডিস ঝড় থামান শেখ মেহেদী। সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার। ১ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৪ রান করেন। দশম ওভারের প্রথম বলে কামিল মিশারাকে বোল্ড করে দ্বিতীয় শিকারের দেখা পান মেহেদী। ১১ বলে ৫ রান করেন মিশারা।

চতুর্থ উইকেটে কুশল পেরেরা এবং দাসুন শানাকার জুটিতে ২৭ বলে আসে ৩২ রান। ১৩.৪ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে লিটনের গ্লাভসে বল তুলে দেন পেরেরা। ১ চারে ১৬ বলে ১৬ রান করে আউট হন। পঞ্চম উইকেটে আশালাঙ্কা ও শানাকা মিলে বিধ্বংসী জুটি গড়েন। ২৭ বলে ৫৭ রান করেন দুজনে।

১৮.১ ওভারে ১৫৪ রানে রানআউট হয়ে সাজঘরে দিরেন আশালাঙ্কা। ১টি করে চার ও ছক্কায় ১২ বলে ২১ রান করেন। ওভারটিতে জোড়া শিকার করেন মোস্তাফিজ। চতুর্থ লিটনের ক্যাচ বানিয়ে কামিন্দু মেন্ডিসকে ফেরান এবং শেষ বলে হাসারাঙ্গা ফেরেন তানজিদের হাতে ক্যাচ দিয়ে। পরে দুনিথ ওয়েল্লাগেকে নিয়ে ইনিংস শেষ করেন শানাকা। ৩৭ বলে ৩ চার এবং ৬ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা।

বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নেন। শেখ মেহেদী ২৫ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া তাসকিন এক উইকেট নেন।

Tags: আবুধাবিএশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিতাসকিনবাংলাদেশ-শ্রীলঙ্কালিটনলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কাসাইফহৃদয়
Previous Post

‘বাংলাদেশের ওপর আমিরাত কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি’

Next Post

আসামে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, রবিবার জুবিনকে শেষ শ্রদ্ধা

Next Post
জনসমাগমের মধ্যে রবিনের স্মরণসভা, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, রবিবার জুবিনকে শেষ শ্রদ্ধা

সন্ত্রাসীদের সেফ হাউজের নির্মূল অভিযান, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ‘সেফ হাউজ’ বানিয়েছিল সন্ত্রাসীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT