চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান খরচের বিব্রতকর তালিকায় স্টার্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 11, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে আনন্দিত, দর্শকরা দর্শকাসনে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুতে খুব বেশি ভালো করতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। যদিও শিরোপাজয়ী কলকাতার ফাইনালে ঝলক দেখিয়েছিলেন। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম তিন ম্যাচ ভালো করলেও সবশেষ ছন্দ হারিয়েছেন। রান খরচের বিব্রতকর এক রেকর্ড গড়েছেন ৩৫ বর্ষী অজি তারকা।

রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের রাতে স্টার্ক ইনিংসের তৃতীয় ওভারে দেন ৩০ রান। দিল্লির দ্বিতীয় বোলার হিসেবে আইপিএলে ৩০ বা এর বেশি রান খরচ করলেন। আগের তিন ম্যাচ মিলিয়ে স্টার্ক ৯ উইকেট শিকার করেছেন। এরমধ্যে ফাইফার এক ম্যাচে। যদিও টুর্নামেন্টটির এক ওভারে সর্বোচ্চ রান খরচের তালিকায় তার উপরে আছেন আরও ৭ জন।

আগে ব্যাটে নেমে শুরুতে রীতিমতো ঝড় তুলেছিল বেঙ্গালুরু। ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে বোর্ডে ৫৩ রান যোগ করে। এরমধ্যে তৃতীয় ওভারেই আসে ৩০ রান। স্টার্কের করা ওভারটিতে ২টি ছক্কা ও ৩টি চার মারেন ফিল সল্ট। আরেকটি চার হয় প্যাডে লেগে। যদিও ম্যাচের অন্য ওভারগুলোয় বিব্রতকর কিছুর মুখোমুখি হতে হয়নি স্টার্ককে। বাকি ২ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৫ রান। সবমিলিয়ে ৩ ওভারে ৩৫ রান খরচায় স্টার্ক ছিলেন উইকেটশূন্য।

এর আগে দিল্লি জার্সিতে সর্বোচ্চ ৩২ রান খরচ করার রেকর্ড গড়েছিলেন এনরিখ নর্টজে। গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেফার্ড তাকে তিক্ত স্বাদ দিয়েছিলেন। প্রোটিয়া তারকা নর্টজে চলতি আসরে খেলছেন কলকাতার হয়ে। অবশ্য স্টার্ক-নর্টজেদের চেয়েও আইপিএলের এক ওভারে আরও বেশি রান দেয়ার নজির রয়েছে।

ভারতীয় টুর্নামেন্টটিতে এক ওভারে সর্বোচ্চ সমান ৩৭ রান খরচের রেকর্ড রয়েছে দুজনের। ২০১১ আসরে প্রশান্ত পরমেশ্বরন (ব্যাটার ক্রিস গেইল) এবং ২০২১ আইপিএলে হার্শাল প্যাটেল (ব্যাটার রবীন্দ্র জাদেজা) বিব্রতকর কীর্তিতে নাম লেখান। ২০২২ সালে ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৩৫ রান নেন প্যাট কামিন্স। পারভিন্দর আওয়ানার এক ওভারে সুরেশ রায়না (২০১৪) এবং রবি বোপারার বলে মনোজ তিওয়ারি ও গেইল (২০১০) মিলে নিয়েছিলেন সমান ৩৩ রান করে। নরর্টজে ৩২, রাহুল শর্মা ৩১ এবং সবশেষ স্টার্ক ৩০ রান খরচ করলেন এক ওভারে।

স্টার্কের বিব্রতকর তালিকায় নাম লেখানোর ম্যাচে অবশ্য ১৩ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয়ে পেয়েছে দিল্লি। এদিন আগে ব্যাটে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তোলে বেঙ্গালুরু। লক্ষ্য তাড়ায় লোকেশ রাহুল ৫৩ বলে ৯৩ এবং প্রোটিয়া তারকা ত্রিস্তানন স্টাবস ২৩ বলে ৩৮ রানে অপরাজিত থেকে জয় বন্দরে নোঙর করান।

Tags: আইপিএলকলকাতাদিল্লিলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

বঙ্গোপসাগরে ১০ ট্রলারে গণডাকাতি: আহত অর্ধশতাধিক জেলে

Next Post

গান কবিতায় ‘জেগে উঠো বিবেক’

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গান কবিতায় ‘জেগে উঠো বিবেক’

প্রোটিয়া ক্রিকেটার আইপিএলে যাওয়ায় নিষিদ্ধ, ক্রিকেট মাঠে অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT