চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 11, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রোটিয়া ক্রিকেটার আইপিএলে যাওয়ায় নিষিদ্ধ, ক্রিকেট মাঠে অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের আইপিএলের মেগা নিলামে অবিক্রীত ছিলেন সাউথ আফ্রিকার করবিন বোশ। এরপর ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে প্রোটিয়া অলরাউন্ডারকে দলে নেয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। কিন্তু চোটের বদলি হিসেবে আইপিএল থেকে পুনরায় ডাক এলে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন বোশ, যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। ঘটনায় বোশকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছর পিএসএল ও আইপিএল একই সময়ে হওয়ায় বোশ পিএসএল থেকে নাম প্রত্যাহার করেন। পিসিবি তার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে আইনি নোটিশ পাঠায়।

সবশেষ পিসিবির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বোশ নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ২০২৬ সালের ১১তম আসরে অংশগ্রহণ থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।’

ঘটনায় দুঃখ প্রকাশ করে বোশ বলেছেন, ‘আমি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের মানুষ, পেশোয়ার জালমির ভক্ত এবং গোটা ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বুঝি আমার সিদ্ধান্ত অনেকের মনে হতাশা তৈরি করেছে।’

‘পেশোয়ার জালমির নিবেদিত ভক্তদের কাছে আমি সত্যিই দুঃখিত, আমি আপনাদের হতাশ করেছি। আমার কাজের পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং শাস্তি হিসেবে আরোপিত জরিমানা ও এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। এটি আমার জন্য কঠিন শিক্ষা হলেও আমি এ অভিজ্ঞতা থেকে শিখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে নতুন উদ্যমে ও ভক্তদের আস্থা নিয়ে আবারও পিএসএলে ফিরে আসার আশা রাখি।’

এবার আইপিএলের সঙ্গে পিএসএলের কিছু ম্যাচের সময়সূচি সাংঘর্ষিক হবে। ক্রিকেটাররা যেন ঠিকমতো অংশগ্রহণ করতে পারেন, সেজন্য পিএসএল ড্রাফট আইপিএল নিলামের পরে আয়োজন করা হয়েছিল। আইপিএল নিলামে অবিক্রীত খেলোয়াড়দেরই পিএসএল দলে নেয়া হয়।

পিএসএলের দশম আসর শুরু হচ্ছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে লাহোর কালান্দার্সের।

Tags: আইপিএলপিএসএলপেশোয়ার জালমিমুম্বাইরাওয়ালপিন্ডিলিড স্পোর্টস
Previous Post

গান কবিতায় ‘জেগে উঠো বিবেক’

Next Post

রেকর্ড গড়ে যা বললেন ফাহিমা-জান্নাতুল

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে হাসিমুখে ক্রিকেট খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়ে যা বললেন ফাহিমা-জান্নাতুল

শ্রীমঙ্গলে বৈশাখী উৎসবের শুভেচ্ছা ও আনন্দের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে অনুশীলন চক্রের বৈশাখী উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT