চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা পল গ্র্যান্ট আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 21, মার্চ 2023
in বিনোদন
A A
Black and white portrait of a man with a serious expression outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স হয়েছিলো মাত্র ৫৬! এই বয়সেই চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা পল গ্র্যান্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ)  লন্ডনের এক রেল স্টেশন থেকে উদ্ধার করা হয় অভিনেতার নিথর দেহ। সেই সময় চিকিৎসকরা ঘোষণা করেছিলেন, অভিনেতার মস্তিস্ক কাজ করছে না। তার তিন দিন পর অভিনেতার প্রয়াণের খবর সংবাদমাধ্যমে জানান তার মেয়ে সোফি জেইন গ্র্যান্ট।

‘স্টার ওয়ার্স’, ‘হ্যারি পটার’-এর মতো নামজাদা ফ্র্যাঞ্চাইজির ছবিতে কাজ করে জনপ্রিয়তা পান পল গ্র্যান্ট। ‘স্টার ওয়ার্স: রিটার্ন অফ দ্য জেডাই’ ছবিতে অভিনয় করেছিলেন পল। যার ইয়োক চরিত্রে অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।

এছাড়াও টম ক্রুজ়ের মতো তাবড় তারকার সঙ্গে ‘লেজেন্ড’ ছবিতে কাজ করেছিলেন পল। কাজ করেছিলেন কিংবদন্তী তারকা ডেভিড বোয়ির সঙ্গে ‘ল্যাবরিন্‌থ’ ছবিতেও।

তবে ‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে গবলিনের চরিত্রে তার অভিনয় নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় করে তুলেছিল পল গ্র্যান্টকে। কর্মজীবনের প্রথম দিকে একাধিক মাইলফলক পেরোলেও শেষের দিকে প্রায় মুখ থুবড়ে পড়েছিলেন অভিনেতা।

প্রসিদ্ধ অভিনেতা পল গ্র্যান্টের ছবি, তিনি হ্যারি পটার খ্যাত. Channel i News - চ্যানেল আই নিউজ মাদকের নেশা, যৌনপল্লিতে নিত্যদিন যাতায়াত সব মিলিয়ে শেষের দিকে অর্থকষ্টেও ভুগেছেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা। সপ্তাহ তিনেক আগে লন্ডনের কিংস ক্রস রেলস্টেশনে এক ইউটিউবারের সঙ্গে কথা বলার সময় নিজের মাদকাসক্তির কথা উল্লেখ করেন পল। তিনি এও বলেন, ‘‘আমি অনেক মদ্যপান করে ফেলেছি। অনেক হয়েছে। আজই আমার মদ্যপানের শেষ দিন। এ বার আমাকে থামতে হবে।’’

ওই সাক্ষাৎকারের প্রায় তিন সপ্তাহ পরে গত বৃহস্পতিবার কিংস ক্রস স্টেশনেই সংজ্ঞাহীন অবস্থা পাওয়া যায় পল গ্রান্টকে। যদিও তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা। অবশেষে ১৯ মার্চ লাইফ সাপোর্ট থেকে সরানো হয় তাকে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Tags: লিড বিনোদন
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৭২

Next Post

শেষ ওয়ানডের দলে নেই আফিফ-শরিফুল

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওয়ানডের দলে নেই আফিফ-শরিফুল

নতুন ফিল্ম-সিরিজ নির্মাণের ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ডজন নতুন ফিল্ম-সিরিজ নির্মাণের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT