চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ডজন নতুন ফিল্ম-সিরিজ নির্মাণের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 21, মার্চ 2023
in বিনোদন
A A
নতুন ফিল্ম-সিরিজ নির্মাণের ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ডজন ওয়েব সিরিজ ও ফিল্ম নিয়ে আসছে ঢাকার সাত নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্ম সিন্ডিকেট’। এরমধ্যে তাকদীর, ঊনলৌকিক, কারাগার এবং কাইজারের মতো আলোচিত ও দর্শক সমাদৃত ওয়েব সিরিজ নির্মাণ করে আলোচনার জন্ম দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২০ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে তরুণ ও সৃজনশীল পেশাদারদের নিয়ে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্ম সিন্ডিকেট’ ৭টি নতুন ওয়েব সিরিজ ও ৫টি পূর্ণদৈর্ঘ‌্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে ফিল্ম সিন্ডিকেট।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও সিইও মীর মোকাররম হোসেন বলেন, ‘আমরা প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে একটি সাসটেইনেবল ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে এগোচ্ছি। এতে পরিচালক, লেখক, প্রযোজক, অভিনয়শিল্পী এবং প্রযুক্তিবিদরা তো থাকবেনই পাশাপাশি ব্র্যান্ড, বিজ্ঞাপনী সংস্থা, প্রযোজনা সংস্থা, পরিবেশক, প্রদর্শক, সম্প্রচারক এবং স্ট্রিমিং প্লাটফর্মগুলোও থাকবে। আমরা সকলের মধ্যে সুদূরপ্রসারী অংশীদারিত্বের সংস্কৃতি তৈরি করতে চাই।’

২০২০ সালে মীর মোকাররম হোসেনের উদ্যোগে চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান অনীম, সৈয়দ আহমেদ শাওকী, রুমেল চৌধুরী এবং রেহমান সোবহান সনেটকে নিয়ে গঠিত হয় ‘ফিল্ম সিন্ডিকেট’। বাংলা ভিজুয়াল মিডিয়ার নতুন ও সৃজনশীল ভাষায় কাজ করার তাগিদ নিজেদের ভেতরে অনুভব করার প্রেক্ষিতেই এই তরুণ উদ্যোক্তারা এক হয়ে ফিল্ম সিন্ডিকেটের যাত্রা শুরু করেছিলেন বলে জানান মীর মোকাররম।

প্রযোজনা প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ‘কাইজার’ নির্মাতা তানিম নূর বলেন, ফিল্ম সিন্ডিকেট নিজেদের কাজের মাধ্যমেই সৃজনশীল সহযোগিতার পথ তৈরি করতে চায়। স্টুডিওতে চলচ্চিত্র নির্মাতা এবং লেখকদের প্রযোজনা তত্ত্বাবধানেরও ওপর জোর দেন তিনি।

ফিল্ম সিন্ডিকেট-এর সহ-প্রতিষ্ঠাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় আলোকপাত করেন, তাদের চারটি দর্শকপ্রিয় ওয়েব সিরিজের নির্মাণের স্মৃতি। তার আলোচনায় উঠে আসে, তাকদীর, ঊনলৌকিক, কাইজার এবং কারাগারের নির্মাণের সময় পেরিয়ে আসা চ্যালেঞ্জগুলো।

অনুষ্ঠানে ফিল্ম সিন্ডিকেটের আসন্ন ১২টি প্রযোজনার ঘোষণা দেন নিরর্মাতা ও প্রতিষ্ঠানটির আরেক সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ শাওকী। এগুলোর মধ্যে রয়েছে ৭টি ওয়েব সিরিজ- ‘ঊনলৌকিক ২’, ‘পেন্ডুলাম’, ‘গুলমোহর’, ‘ডেল্টা ২০৫১’, ‘দ্বৈত’, ‘অদানব’ এবং ‘ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস’। আর ৫টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হচ্ছে- ‘লোহানী’, ‘বাইপাস’, ‘খোঁয়ারি’, ‘পুলসিরাত’ এবং ‘হেল ব্রোক লুজ’।

‘কাইজার’-এর সাফল্যের ধারাবাহিকতায় তানিম নূর নির্মাণ করবেন পূর্ণদৈর্ঘ্য ক্রাইম থ্রিলার ‘লোহানী’ এবং রহস্য সিরিজ ‘পেন্ডুলাম’। রহস্য সিরিজ ‘গুলমোহর’ এবং ফিচার ফিল্ম ‘বাইপাস’ হতে চলেছে ফিল্ম সিন্ডিকেটের জন্য সৈয়দ আহমেদ শাওকীর নতুন দুই সৃজনশীল উদ্যোগ।

কোক স্টুডিও বাংলার ভিজুয়াল ডিরেক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় নিয়ে আসছেন সাই-ফাই ওয়েব সিরিজ ‘ডেল্টা ২০৫১’। এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস বিজয়ী ওয়েব সিরিজ ‘জাগো বাহে’-এর নির্মাতা সালেহ সোবহান অনীম বানাবেন ফিচার ফিল্ম ‘খোঁয়ারি’ এবং ‘পুলসিরাত’। ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজি-খ্যাত ভিকি জাহেদ নিয়ে আসছেন সাই-ফাই রহস্য থ্রিলার সিরিজ ‘অদানব’।

পরিচালক রবিউল আলম রবি ফিরছেন ‘ঊনলৌকিক-২’ নিয়ে। থ্রিলার রহস্য ড্রামা অ্যান্থলজি ‘দ্বৈত’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন আয়মান আসিব স্বাধীন এবং সুস্ময় সরকার। পাশাপাশি ড্রামা ফিল্ম ‘হেল ব্রোক লুজ’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজীব রাফি। আত্মপ্রকাশ ঘটছে আরও একজন পরিচালকের। দুই দেশের দুই মানুষের তৃতীয় একটি দেশে মিলিত হওয়ার কাহিনী নিয়ে রিয়াদ আরফিন তৈরি করতে যাচ্ছেন কমেডি সিরিজ ‘ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস’।

Tags: ঊনলৌকিকওয়েব সিরিজকাইজারকারাগারতাকদীরলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকী
Previous Post

শেষ ওয়ানডের দলে নেই আফিফ-শরিফুল

Next Post

২৬ মার্চ স্বাধীনতা দিবসে অভিযাত্রী পরিচালিত ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’

Next Post
সংবাদ সম্মেলনে তিনজন বক্তা, পেছনে ব্যানার ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ মার্চ স্বাধীনতা দিবসে অভিযাত্রী পরিচালিত ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’

ব্রাজিলের দুই ফুটবল খেলোয়াড় উল্লাসে ভরা, একজন গলা ফাটাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিচার্লিসন-মার্কুইনহোসকেও পাচ্ছে না ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT