চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নিজ উদ্যোগে হিন্দি ছবি আনছে সিনেপ্লেক্স, ‘ক্রু’ দিয়ে শুরু

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:59 অপরাহ্ন 22, মার্চ 2024
in বিনোদন
A A
স্টার সিনেপ্লেক্সে নতুন হিন্দি ছবি 'ক্রু' এর প্রমোশনাল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসব ছাড়া নিয়ম মেনে বাংলাদেশে হিন্দি ছবি আমদানিতে কোনো নিষেধ নেই। সরকার এই নির্দেশ দেয়ার পর গেল বছরে পাঠান, জওয়ান, কিসি কা ভাই, অ্যানিমেল, ডানকি এদেশে মুক্তি পেয়েছিল। ২৯ মার্চ আরেক নতুন হিন্দি ছবি ‘ক্রু’ একযোগে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে!

বলিউডের সঙ্গে একযোগে টাবু, কারিনা কাপুর এবং কৃতি স্যানন অভিনীত এই ছবিটি সিনেপ্লেক্সের সবগুলো শাখায় প্রদর্শিত হবে। বাংলাদেশে হিন্দি ছবি আনতে অনুমতি প্রক্রিয়ায় জটিলতা থাকে! সেন্সর বাদে বাণিজ্য ও তথ্য এই দুই মন্ত্রণালয় থেকেও ইতোমধ্যে মুক্তির অনুমতি পেয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

গত এক দশক ধরে হলিউডের ছবিগুলো একযোগে আমদানির মাধ্যমে বাংলাদেশে প্রদর্শন করে আসছে স্টার সিনেপ্লেক্স। ‘ক্রু’র মাধ্যমে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার কর্তৃপক্ষ প্রথমবার হিন্দি ছবি আনছে।

শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ আহমেদ। তিনি বলেন, এখন যেহেতু সরকারের অনুমতি আছে, তাই আমরা অনুমতির যাবতীয় প্রক্রিয়া মেনে একইদিনে ‘ক্রু’ মুক্তি দিচ্ছি।

২০২১ সালে মুক্তি প্রাপ্ত প্রসূন রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’ ছবির বিনিময়ে আসছে রাজেশ কৃষ্ণণ পরিচালিত ক্রাইম ও কমেডি ঘরানার ছবি ‘ক্রু’।

এর আগে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট বাংলাদেশে হিন্দি ছবি আনা শুরু করেছিল। মেজবাহ আহমেদ বলেন, এখন থেকে নিয়মনীতি মেনে আমরাই নিয়মিত হিন্দি ছবি আনার চেষ্টা করবো। হিন্দি ছবি বাংলাদেশে আনা ওপেন! যে কেউ আনতে পারবে। যেহেতু আমরা হলিউড, কোরিয়ান, জাপানি, টার্কিস সিনেমা আনি, তাহলে হিন্দি ছবি আসার অনুমতি থাকার পরেও কেন আনবো না? তাছাড়া দর্শকরা তো হিন্দি ছবিগুলো ভালোভাবে গ্রহণ করেন।

“সরকারী নীতিমালার বলা আছে ঈদ বা উৎসবে হিন্দি সিনেমা আমদানি করা নিষেধ। নির্দেশনা মেনে ঈদের ঠিক আগে হিন্দি ছবির প্রদর্শন বন্ধ রাখবো। ঈদে দেশের ছবি প্রাধান্য দেব। যদি দর্শক হিন্দি ছবি পছন্দ করেন, তবে আবার ঈদের পর চালাবো সেটা অবশ্যই সরকারী বিধিনিষেধ মেনে।”

Tags: ‘ক্রু’কারিনা কাপুরকৃতি স্যাননঢাকা ড্রিমতাবুলিড বিনোদনসাফটা চুক্তিস্টার সিনেপ্লেক্সহিন্দি সিনেমা
Previous Post

খালেদ-নাহিদে লঙ্কানদের ২৮০ রানে থামাল বাংলাদেশ

Next Post

সাঁতার শিখতে এসে শিক্ষার্থীর মৃত্যু

Next Post
শিক্ষার্থীরা সাঁতার শেখার জন্য প্রশিক্ষণ নিচ্ছে, নদীর পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঁতার শিখতে এসে শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT