চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদ-নাহিদে লঙ্কানদের ২৮০ রানে থামাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 22, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে শুরুর দিকে ধস নামিয়েছিলেন খালেদ আহমেদ। ৫৭ রানে পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকা লঙ্কানদের ম্যাচে ফেরান ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস। তাদের দুইশতাধিক রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারী দল। বিপজ্জনক হয়ে ওঠা জুটি বিচ্ছিন্ন করে টাইগারদের ম্যাচে ফেরান নাহিদ রানা। দুই সেঞ্চুরিয়ানসহ পরপর তিন ওভারে তিন উইকেট তুলে নেন। পরে তিনশো রানের আগেই গুটিয়ে যায় সফরকারী দলের প্রথম ইনিংস। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠান টাইগার অধিনায়ক শান্ত। ৬৮ ওভার ব্যাট করে ধনঞ্জয়া ও কামিন্দুর জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৮০ রানে থেমেছে শ্রীলঙ্কা।

আগে ব্যাটে নেমে খালেদ-শরিফুলের আগুনঝরা বোলিং এবং অভিষিক্ত নাহিদ রানার বাউন্স ও গতিতে শুরুতে বিপর্যস্ত হয় সফরকারী দল। খালেদ আহমেদ একাই নেন তিন উইকেট। বেশকিছু সহজ সুযোগ হাতছাড়া না করলে আরও বেগতিক হতে পারত শ্রীলঙ্কার অবস্থা।

নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন পেসার খালেদ। আউট করেন ডানহাতি ওপেনার নিশান মাদুশাঙ্কাকে। ইনিংসের ১২তম ওভারে এসে দুই উইকেট তুলে নেন খালেদ। আউট করেন কুশল মেন্ডিস ও ওপেনার দিমুথ করুণারত্নেকে।

রান আউটে কাটা পড়েন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। আরেক অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে লেগ স্লিপে ক্যাপ বানিয়ে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। লাঞ্চ বিরতির আগে ২২ ওভারে ৫ উইকেটে ৯২ রান তোলে লঙ্কানরা। সেখান থেকে অনবদ্য ব্যাটিংয়ে দলকে টেনে নেন ধনঞ্জয়া ও কামিন্দু। দ্বিতীয় সেশন শেষ হয় তাদের অবিচ্ছিন্ন জুটিতেই।

৫৭তম ওভারের দ্বিতীয় বলে নাহিদকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু মেন্ডিস। পরের বলেই ১০২ রানে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কামিন্দু, ভাঙ্গে ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি। আউট হওয়ার আগে এ ব্যাটার ১২৭ বল খেলে ১১টি চার এবং তিনটি ছক্কা মারেন।

কামিন্দুকে আউট করা ওভারেই নাহিদকে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। নাহিদের পরের ওভারে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারলেগে ক্যাচ তুলে দেন লঙ্কান অধিনায়ক। সেটি নিতে কোনোপ্রকার ভুল করেননি মেহেদী হাসান মিরাজ। ১০২ রানে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটার। ১৩১ বলের এ ইনিংসে ১২ টি চার এবং একটি ছক্কার মার ছিল। নিজের বলে সেঞ্চুরি করার শোধই নিলেন হয়তো নাহিদ।

পরের ওভারে প্রবাথ জয়সুরিয়াকে সাজঘরের পথ দেখান এ গতি তারকা। ২৭৮ রানে বিশ্ব ফের্নান্দোকে ফেরান তাইজুল ইসলাম। এরপর মাত্র দুই রান যোগ করে থামে শ্রীলঙ্কা।

১৭ ওভারে ৭২ রান খরচায় খালেদ আহেমদ নেন ৩ উইকেট। ১৪ ওভারে ৮২ রান খরচায় নাহিদের উইকেটের সংখ্যাও তিনটি। শরীফুল ও তাইজুল নেন একটি করে উইকেট।

Tags: কামিন্দুখালেদধনঞ্জয়ানাহিদবাংলাদেশমিরাজশান্তশ্রীলঙ্কাসিলেট
Previous Post

নাহিদের তিন আঘাত, ম্যাচে ফিরলো বাংলাদেশ

Next Post

এবার নিজ উদ্যোগে হিন্দি ছবি আনছে সিনেপ্লেক্স, ‘ক্রু’ দিয়ে শুরু

Next Post
স্টার সিনেপ্লেক্সে নতুন হিন্দি ছবি 'ক্রু' এর প্রমোশনাল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার নিজ উদ্যোগে হিন্দি ছবি আনছে সিনেপ্লেক্স, ‘ক্রু’ দিয়ে শুরু

শিক্ষার্থীরা সাঁতার শেখার জন্য প্রশিক্ষণ নিচ্ছে, নদীর পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঁতার শিখতে এসে শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT