চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ৯৫-এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 27, নভেম্বর 2022
in শিক্ষা
A A
দুই ব্যক্তির ছবি, একজন সাদা শার্ট ও ব্লেজার পরা, অন্যজন কালো পোশাক ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ব্যাচের ফাউন্ডেশনের একটি কার্যকরী কমিটির গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম সুজন ও রোটারিয়ান নাজমুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন: আবু তোয়াব নয়ন সহ সভাপতি, সাইফুদ্দিন জহুর যুগ্ম সাধারণ সম্পাদক, সর্দার ফারুক ফয়সাল অর্থ সম্পাদক, ফেরদৌস মজিদ সাংগঠনিক সম্পাদক, কানিজ ফাতিমা দপ্তর সম্পাদক, সাখায়াত সোহেল এবং সুবীর দেবকে সদস্য পদে মনোনীত করা হয়েছে।

কার্যকরী পরিষদ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে এই ফাউন্ডেশনটি।

জানা গেছে, বাংলাদেশে এই প্রথম ব্যাচ ভিত্তিক ফাউন্ডেশনের সরকারি নিবন্ধন পেয়েছে এসএসসি-৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্বতা আর মানবিক মূল্যবোধ থেকে বাংলাদেশে ব্যাচ ভিত্তিক ফাউন্ডেশন গড়ার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের এসএসসি-৯৫ ব্যাচের পরীক্ষার্থীরা এগিয়ে এসে ডিসেম্বর ২০২১ সালে গঠন করে এই ফাউন্ডেশন।

তারপর থেকে এসএসসি-৯৫ ব্যাচের বন্ধুরা নিজেরা ফান্ড সংগ্রহ করে, সারা দেশে শীতবস্ত্র বিতরন, সিলেট সুনামগঞ্জ নেত্রকোণা রংপুর ও সাতক্ষীরার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, দরিদ্র জনগোষ্ঠীর ফ্রি চিকিৎসা, সমগ্র বাংলাদেশ সহ ঢাকায় যানজটে আটকে পড়া প্রায় দেড় লক্ষ রোজাদারদের মধ্যে ফ্রি ইফতার বিতরণ, এগারোটি এতিম খানা দুইটি বৃদ্ধাশ্রমে ঈদ বস্ত্র ও এক মাসের রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ, সিলেট সুনামগঞ্জ সিরাজগঞ্জ নোয়াখালী চট্টগ্রামে দরিদ্র সনাতন ধর্মাম্বলী দুই হাজার মানুষের মধ্যে দুর্গাপূজা উৎসবের বস্ত্র বিতরণ, চট্টগ্রাম সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ মানুষের তাৎক্ষনিক চিকিৎসা সহায়তা , চার জন ক্যান্সার রোগীর ও দুইজন হার্টের রোগীর ফ্রি চিকিৎসাসহ ছিন্নমূল পথশিশুদের মুল ধারায় ফিরিয়ে আনা সহ মানবিক কার্যক্রম চালিয়ে যায় এই ফাউন্ডেশনটি।

বন্ধুদের একটি অনুষ্ঠানের মাধ্যমেই ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্যদের বরণ করে নেওয়া হয়।

Tags: কমিটি গঠন
Previous Post

নৌযান শ্রমিক ধর্মঘটের প্রথম দিনে যাত্রীদের চরম দুর্ভোগ

Next Post

স্বপ্ন পূরণে আরও ভালো খেলতে হবে আর্জেন্টিনাকে

Next Post
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, হাতে মাইক্রোফোন, বাইরে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্ন পূরণে আরও ভালো খেলতে হবে আর্জেন্টিনাকে

শহিদুল আলমের ছবি, বাংলাদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

শহিদুল আলমের মামলায় তদন্ত চলবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT