চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌযান শ্রমিক ধর্মঘটের প্রথম দিনে যাত্রীদের চরম দুর্ভোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 27, নভেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
নৌযান শ্রমিক ধর্মঘটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইদুর রহমান পান্থ: ন্যুনতম ২০ হাজার টাকা মজুরী প্রদানসহ দশ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে স্থানীয় ও দূরপাল্লার রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বন্ধ রয়েছে পণ্য পরিবহন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌযান শ্রমিকরা। তবে এই মুহূর্তে শ্রমিকদের দাবি মেনে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নৌযান মালিক সমিতির নেতারা।

রোববার সকালে বরিশাল নদী বন্দরে গিয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দেখা গেছে। নৌযান বন্ধ থাকায় গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন অনেকে। অনেকে আবার বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত অর্থ খরচ করে গন্তব্যে গেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা নৌযান ধর্মঘট বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।

বারবার বেতন বাড়ানোর আশ্বাস দেয়া হলেও নৌযান শ্রমিকদের বেতন বাড়েনি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেছেন তারা।

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীতে যাতায়াতের প্রধান মাধ্যম নৌ পথ। এছাড়া বরিশাল থেকে অভ্যন্তরীণ ১২টি রুটে চলাচল করে যাত্রীবাহী নৌযান। শ্রমিক ধর্মঘটে বন্ধ রয়েছে পণ্যবাহী নৌযান চলাচলও।

Tags: যাত্রীদের দুর্ভোগ
Previous Post

আর্জেন্টিনার জয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনন্দ উৎসব

Next Post

এসএসসি ৯৫-এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের কমিটি গঠন

Next Post
দুই ব্যক্তির ছবি, একজন সাদা শার্ট ও ব্লেজার পরা, অন্যজন কালো পোশাক ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ৯৫-এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের কমিটি গঠন

বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, হাতে মাইক্রোফোন, বাইরে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্ন পূরণে আরও ভালো খেলতে হবে আর্জেন্টিনাকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT