চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 অপরাহ্ন 09, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের আগুন ও ভাঙচুর. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। চলমান অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। শ্রীলংকার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন এখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতার দখলে। সবশেষ পাওয়া খবরে জানা যায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রানিল বিক্রামাসিংহের সরকারি বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে।

তারা বলছেন: এই দুইজনের কাছ থেকে পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত তারা নড়বেন না।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। অনির্দিষ্টকালের কারফিউ ভেঙে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন। শহরজুড়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রাজধানী কলম্বোতে বিক্ষোভ-সমাবেশে জড়ো হন আন্দোলনকারীরা। প্রেসিডেন্টের বাসভবন ঘিরে এক পর্যায়ে প্যালেসে ঢুকে সুইমিং পুলে উল্লাস করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন তারা। সেসময়ই, প্যালেস ছেড়ে পালিয়ে যান গোটাবায়া রাজাপাকসে। তবে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা।

এর আগে বিক্ষোভের ডাক দেন সরকারবিরোধীরা। বিক্ষোভ দমাতে কলম্বো ও কয়েকটি শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। জনবিক্ষোভের মুখে কিছু দিন আগে পদত্যাগ করতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

৭০ বছরের মধ্যে অর্থনৈতিক সঙ্কটে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেল ও পানি তীব্র সংকটে দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। আর অর্থনৈতিক সংকটের কারণেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

 

 

 

Tags: গোটাবায়ে রাজাপাকসেবিক্ষোভরাজাপাকসেশ্রীলঙ্কা
Previous Post

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্লেসিসকে দলে চান মরকেল

Next Post

ত্যাগের চেতনায় দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের চেতনায় দেশের কল্যাণে উৎসর্গের আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্যাগের চেতনায় দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের রাষ্ট্রপতি শান্তিপূর্ণ পরিবেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের রাষ্ট্রপতির ঈদুল-আজহার শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT