চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট বোর্ডকে বরখাস্তের সিদ্ধান্ত থেকে সরে আসল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দল একত্রিত হয়ে মাঠে প্রার্থনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিল শ্রীলঙ্কা সরকার। বোর্ডের ওপর অভিযোগ তোলা হয়েছিল দুর্নীতির। এরপর বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে দেশটির ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রচেষ্টায় এবার বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে লঙ্কান সরকার।

মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়ে ফার্নান্ডো লিখেছেন, ‘আমাদের ওপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’

পাশাপাশি, গত বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠা দুর্নীতির অভিযোগের ওপর করা একটি অডিট প্রতিবেদনে আইসিসির ‘পর্যালোচনা’ জানতে চেয়েছেন তিনি।

এরআগে বিশ্বকাপ চলাকালীন সময়ে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে পুরো ক্রিকেট বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তবর্তীকালীন দায়িত্ব বুঝিয়ে দেয়। দেশটির আদালত সেই আদেশ বাতিল করে পুরোনো কর্তাদের বহাল করে।

Today, I signed a gazette to revoke the decision appointing an interim committee for Sri Lanka Cricket, aiming to lift our ICC suspension. I’ve also written to the ICC, seeking their observations on the Auditor General’s report on SLC, and to the AG dept for future actions.

— Harin Fernando (@fernandoharin) December 12, 2023

আদালতের ওই আদেশের দুইদিন পর দেশটির সংসদে সরকারি দল ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস করা হয়। গত বৃহস্পতিবার ‘দুর্নীতিগ্রস্থ এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) ম্যানেজমেন্ট প্রত্যাহার’ নামে একটি বিল সংসদে উত্থাপন করেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। উত্থাপন করা বিলে সরকারদলীয় নেতা নিমাল সিরিপালা ডি সিলভা সম্মতি প্রদান করেন। এরপর চূড়ান্ত প্রস্তাব পাস হয়। এরপরই আইসিসি বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং দেশটির সদস্য পদ স্থগিত করে।

এ ঘটনার জেরে অবশ্য মন্ত্রিসভা থেকে চলেও যেতে হয়েছে রোশান রামানসিংহেকে। দেশটির প্রেসিডেন্ট তাকে হত্যাচেষ্টা করছেন, সংসদে এমন অভিযোগ তুলেছিলেন রামানসিংহে। বলেছিলেন, ‘যদি আমাকে রাস্তায় হত্যা করা হয়, তাহলে এর জন্য প্রেসিডেন্ট ও তার চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’

Tags: আইসিসিফার্নান্দোলিড স্পোর্টসশ্রীলঙ্কাশ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড
Previous Post

১৮ ডিসেম্বর থেকে প্রচারণা ছাড়া রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ: নির্বাচন কমিশন

Next Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২ মার্চ থেকে

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ও স্টেশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২ মার্চ থেকে

ওবায়দুল কাদের জাতীয় পার্টি নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যেতে পারে এমন আশঙ্কা আছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT